NNTV
প্রকাশ : Feb 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন, ঢাকায় তিনটি স্থাপন

বাণিজ্যিক বিরোধ দ্রুত ও কার্যকরভাবে সমাধানের উদ্দেশ্যে সরকার প্রথমবারের মতো সারা দেশে, বিশেষ করে ঢাকা মহানগরে তিনটি বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করেছে। ‘বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬’-এর অধীনে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই আদালতগুলো গঠিত হয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশেকুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন গতকাল মঙ্গলবার জারি 

করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগরে তিনটি এবং চট্টগ্রাম মহানগরে দুটি বাণিজ্যিক আদালত স্থাপন করা হয়েছে। পাশাপাশি গাজীপুর, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল মহানগরের জন্য একটি করে পৃথক বাণিজ্যিক আদালত গঠন করা হয়েছে।

এর ফলে মহানগর এলাকাগুলোতে মোট ১১টি বাণিজ্যিক আদালত কার্যকর হচ্ছে। আর মহানগরের আদালতসহ জেলা পর্যায়ের আদালত মিলিয়ে সারা দেশে মোট ৭৪টি বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করা হলো।
 
ঢাকা মহানগরে তিনটি বাণিজ্যিক আদালত

ঢাকা মহানগরে তিনটি বাণিজ্যিক আদালত গঠন করা হয়েছে। ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-১ এর আওতায় থাকবে ধানমন্ডি থানা, আদাবর, শাহ আলী, মিরপুর মডেল, পল্লবী, দারুস সালাম, রূপনগর, উত্তরা পশ্চিম, উত্তরখান, তুরাগ, উত্তরা পূর্ব, দক্ষিণখান, ক্যান্টনমেন্ট, শেরেবাংলা নগর, বিমানবন্দর, ভাষানটেক ও কাফরুল থানা।

ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-২ এর এখতিয়ারভুক্ত এলাকায় পড়বে মতিঝিল, রমনা, শাহবাগ, গুলশান, বাড্ডা, ভাটারা, মোহাম্মদপুর, কলাবাগান, রামপুরা, ডেমরা, যাত্রাবাড়ী, বনানী, খিলক্ষেত, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শাহজাহানপুর থানা।

ঢাকা মহানগর বাণিজ্যিক আদালত-৩ এর আওতায় থাকবে কোতোয়ালি, শ্যামপুর, চকবাজার, বংশাল, কদমতলী, গেন্ডারিয়া, ওয়ারী, সূত্রাপুর, লালবাগ, নিউমার্কেট, কামরাঙ্গীচর, হাজারীবাগ, খিলগাঁও, মুগদা, সবুজবাগ ও পল্টন থানা। পাশাপাশি ঢাকা জেলার (মহানগর এলাকার বাইরে) জন্য আলাদা একটি বাণিজ্যিক আদালত নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম মহানগরে দুই বাণিজ্যিক আদালত

চট্টগ্রাম মহানগরে দুটি বাণিজ্যিক আদালত গঠন করা হয়েছে। বাণিজ্যিক আদালত-১ এর আওতায় থাকবে কোতোয়ালি, সদরঘাট, চকবাজার, কর্ণফুলী, পতেঙ্গা, ইপিজেড, বন্দর ও ডবলমুরিং থানা।

বাণিজ্যিক আদালত-২ এর অধীনে থাকবে চান্দগাঁও, বাকলিয়া, পাঁচলাইশ, খুলশী, পাহাড়তলী, বায়েজিদ বোস্তামী, হালিশহর ও আকবর শাহ থানা। এছাড়া চট্টগ্রাম জেলার (মহানগর এলাকার বাইরে) জন্য পৃথক বাণিজ্যিক আদালত থাকবে।

সারা দেশের অন্যান্য বাণিজ্যিক আদালত

ঢাকার বাইরে দেশের সব জেলা ও গুরুত্বপূর্ণ মহানগরে বাণিজ্যিক আদালত স্থাপন করা হয়েছে। ঢাকা বিভাগে নারায়ণগঞ্জ, গাজীপুর জেলা ও মহানগর, নরসিংদী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ীতে বাণিজ্যিক আদালত গঠন করা হয়েছে।

সিলেট বিভাগে সিলেট জেলা ও মহানগর ছাড়াও হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জে আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর ও শেরপুরে বাণিজ্যিক আদালত থাকবে।

রাজশাহী বিভাগে রাজশাহী জেলা ও মহানগর ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, নওগাঁ ও পাবনায় আদালত স্থাপন করা হয়েছে। রংপুর বিভাগে রংপুর জেলা ও মহানগর ছাড়াও লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে বাণিজ্যিক আদালত থাকবে।

খুলনা বিভাগে খুলনা জেলা ও মহানগর ছাড়াও যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় আদালত গঠন করা হয়েছে। বরিশাল বিভাগে বরিশাল জেলা ও মহানগর ছাড়াও পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী ও বরগুনায় বাণিজ্যিক আদালত স্থাপন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলে পারিশ্রমিক না পাওয়ায় পিএসএলে জাম্পা

1

ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোকে আটক নিয়ে বিশ্বজুড়ে প্রত

2

মারকাজ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের ‘অ্যাওয়ার্ড অব এক্সেলেন্

3

‘ঘুস সিন্ডিকেটর বিরুদ্ধে কঠোর হওয়ায় প্রভাবশালী মহলের দাপটে এ

4

হাইমচর সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী

5

আড়ংয়ে চাকরি, যারা আবেদন করতে পারবেন

6

ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশ

7

এপেক্স ক্লাব বাংলাদেশ ডিস্ট্রিক্ট -১ এর কনভেনশন অনুষ্ঠিত

8

ইরানের বিক্ষোভে ৫ হাজার মানুষের মৃত্যু

9

পুরো জাতি আপনার পাশে আছে মোস্তাফিজ

10

ঝরছে 'কালো তেলমিশ্রিত' বৃষ্টি :ইরানে

11

মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

12

নরসিংদীতে অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৩

13

যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমান হামলায় নিহত ৮, মোট প্রাণহানি ৩

14

নারায়ণগঞ্জে ক্যানেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

15

যে সরকার আসুক চীন বাংলাদেশ একসাথে কাজ করবে : প্রধান উপদেষ্টা

16

মুন্সীগঞ্জে জব্দ হয়েছে ৪৩ লক্ষ টাকার জাটকা

17

ধর্ষণ মামলায় অগ্রগতি নেই, অভিযুক্তের ডিএনএ না পাওয়ায় পরীক্ষা

18

ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮.৪৯ শতাংশ

19

ব্রাজিলে আটক বাংলাদেশি মানবপাচারকারী সাইফুল্লাহকে যুক্তরাষ্ট

20