NNTV
প্রকাশ : Mar 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে আবাসিক এলাকা থেকে ২৫ হাজার লিটার ডিজেল জব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট সিডিএ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে এক অভিযানে এসব ডিজেল জব্দ করা হয়। 

অভিযানের সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অভিযানে উপস্থিত কর্মকর্তারা জানান, সিডিএ আবাসিক এলাকায় আনোয়ার ও জাহেদ নামে দুই চোরাই তেলের ব্যবসায়ীর যৌথ মালিকানাধীন একটি তেলের ডিপোতে এসব ডিজেল মজুত করে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব ডিজেল জব্দ করে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, যারা ব্যবসার আড়ালে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে, তারা প্রকৃত ব্যবসায়ী নয়। চলমান সংকটকালীন পরিস্থিতিতে কৃত্রিম সংকট ও অবৈধ মজুত রোধে এই অভিযান পরিচালিত হয়েছে। এই ঘটনায় আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তায় আবারও বাড়ল তেলের দাম

1

বাবার নির্দেশে চাচার হাতে খুন হয় আয়েশা, হত্যার আগে করা হয়

2

হায়দরাবাদ ছেড়ে মুম্বাই যাচ্ছেন আল্লু অর্জুন

3

কুমারখালীতে আগুনে পুড়ল তিন দোকান

4

আজ বিকেলে সিলেটে ভূমিকম্প অনুভূত

5

দূষিত পানীয় জল পান করে ইন্দোরে ডায়রিয়ায় ৯ জনের মৃত্যু, হাসপ

6

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

7

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজা উদ্ধার

8

৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের

9

ফের ১০০ ডলারের উপরে তেলের দাম

10

পাঞ্জাব-এ ৮ মাসে ৯০০ নিহত: পুলিশের অভিযান ঘিরে কী ঘটছে?

11

মাদারীপুর প্রবীণ সাংবাদিক ইয়াকুব খান (শিশির) আমাদের মাঝে আর

12

মহাকাশে বাড়ছে 'ই-আবর্জনা

13

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জন্য অনুষ্ঠিত রাষ্ট্রীয় শ

14

চট্টগ্রামের নির্বাচনী বেইজ ক্যাম্প ঘুরে দেখলেন বিজিবি মহাপরি

15

কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পিস্তলসহ ২ যুবক আটক

16

আজ ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে

17

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারা

18

জেনে নিন কুসুম গরম পানিতে মধু খাওয়ার স্বাস্থ্য উপকারিতা

19

সুখরঞ্জন বালী গুমে এএসপি সরাসরি ফজলুর জড়িত : ডিবি

20