NNTV
প্রকাশ : May 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেলাব উপজেলা ছাত্রদলেরপক্ষ থেকে নরসিংদীর কৃতি সন্তান স্বাস্থ্য মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেলাব উপজেলা শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে নরসিংদীর কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আজ সকালে নবগঠিত নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য ও বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুনের নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। 

শুভেচ্ছা বিনিময়কালে মাননীয় মন্ত্রী ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, একটি মানবিক ও সামাজিক রাষ্ট্র বিনির্মাণে ছাত্রসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও অধিকার আদায়ে সবসময় পাশে থাকার আহ্বান জানান তিনি।
 “করবো কাজ, গড়বো দেশ সবার আগে বাংলাদেশ” এই স্লোগানে রেখে প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। শুভেচ্ছা বিনিময় করেন বেলাব উপজেলা ছাত্রদলের নেতা গোলাম সারোয়ার, ইসমাঈল, সালমান, শরিফ, খোকন, সোহাগ, সাব্বিরসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সারুয়ার হোসেন মৃধা, কেন্দ্রীয় কৃষক দলের  নেতা কৃষিবিদ শরিফ খান, জেলা তাতীদল প্রচার সম্পাদক বশির আহমেদ মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

1

অপ্রচলিত মাদকে নতুন আতঙ্ক, ইয়াবার বিস্তার আরও ভয়াবহ

2

এক বছরে ১২৯ সাংবাদিক নিহত, সর্বাধিক হত্যার অভিযোগ ইসরায়েলের

3

হেফাজতের ভোটব্যাংক যাবে কোন দিকে?

4

ঝিনাইদহের মহেশপুর পুলিশের পোশাকে ডাকাতি, আটক ১

5

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স

6

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জন্য তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য নি

7

৬৩ ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব

8

নির্বাচনী প্রার্থীরা কী করতে পারে, কী করতে পারে না

9

আড়ংয়ে চাকরি, যারা আবেদন করতে পারবেন

10

৫ শতাংশ বাড়লো সব স্থলবন্দরের সেবা মাশুলের হার

11

সকালে খালি পেটে ফল: উপকার নাকি ক্ষতি

12

ইসরায়েলের ওপর যে কারণে ক্ষেপেছে ইউক্রেন

13

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু

14

সিলেটে ধরা পড়ল পূবাইলের চোর, উদ্ধার ২ মিশুক

15

দারিদ্র্য ও বেকারত্ব কমানোর জন্য মহানবী (সা.) কী বলছেন?

16

কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে যৌথসভা

17

দেশে এলো নতুন মডেলের দুই গাড়ি

18

বাংলাদেশের রিজার্ভ এখন ৩৩.১৮ বিলিয়ন ডলার

19

চেয়ারম্যান বাচ্চুকে অপসারণের দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখি

20