NNTV
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চতুর্থ চালান

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের চতুর্থ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ১৭ মিনিটে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় জ্বালানিবাহী গাড়িগুলো রূপপুর প্রকল্পে প্রবেশ করে।


এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) রাশিয়া থেকে বিশেষ ফ্লাইটে ইউরেনিয়ামের চালানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে শনিবার রাত ৩টার দিকে তিনটি লরিতে জ্বালানি বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে পাঠানো হয়।


পুলিশ ও প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা থেকে সড়কপথে জ্বালানি পরিবহনের পুরো সময় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। মহাসড়কের বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যদেরও অবস্থান করতে দেখা যায়। পরিবহনের সময় যানজট এড়াতে মহাসড়কে সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গোতে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আনার কথা রয়েছে। পাশাপাশি প্রথম ইউনিটে জ্বালানি পুনঃস্থাপনের জন্য দুটি কার্গোতে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনা হবে। এরই অংশ হিসেবে শনিবার দ্বিতীয় ইউনিটের চতুর্থ চালানটি প্রকল্প এলাকায় পৌঁছেছে।


আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে রাশিয়া থেকে আরও সাতটি ফ্লাইটে ইউরেনিয়ামের চালান দেশে আসার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এর আগে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি দেশে পৌঁছায়। ওই বছরের অক্টোবর ও নভেম্বর মাসে আরও চারটি চালানে জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়। চলতি বছরের মে মাসে প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে জ্বালানি স্থাপন করা হয়। প্রায় দেড় বছর পর ওই ইউনিটের ব্যবহৃত জ্বালানির এক-চতুর্থাংশ পরিবর্তন করতে হবে। এ জন্য চলতি মাসের ৩ অক্টোবর প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির একটি চালান রূপপুরে আনা হয়।

এদিকে, দ্বিতীয় ইউনিটের জ্বালানির দ্বিতীয় চালান ২১ অক্টোবর সকালে এবং তৃতীয় চালান ২৭ অক্টোবর প্রকল্প এলাকায় পৌঁছায়।

চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর রাশিয়া রূপপুরের জন্য জ্বালানি সরবরাহ করবে। এরপর নির্ধারিত সময় পরপর জ্বালানি পরিবর্তনের জন্য বাংলাদেশকে তা আমদানি করতে হবে। বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

এদিকে, শুক্রবার (৩০ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই কেন্দ্রটির বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টা শেষ, এখনও পাওয়া যায়নি শিশু সাজিদকে

1

নরসিংদীর কৃতি সন্তান সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির

2

২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল সুইডেন

3

খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা; ব্যাকআপ হিসেবে বিকল্প প্র

4

যশোরের কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির আত্ম

5

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

6

শনিবার সকাল ১১টায় হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

7

ঝুট গোডাউনের কারনে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে

8

সত্যবাদিতা: কুরআন ও হাদিসের আলোকে একটি আদর্শ জীবনব্যবস্থা

9

ইয়েমেনে হুতিদের নতুন হামলায় ৭জনের মৃত্যু, আহত ৩০

10

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকধারীর হামলায় প্রাণ গেল

11

মাতৃমৃত্যুর হার বাড়ছে যুক্তরাজ্যে, পরবির্তন আসছে স্বাস্থ্য স

12

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জন পর্যটক

13

জাহাজে লুকিয়ে ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কে ব্রিটিশ শিয়াল

14

শিশুদের হাতে স্মার্টফোন, বাড়বে ঝুঁকি

15

আজ তারেক রহমানের জনসভা ঢাকার ৬ স্থানে

16

নারায়ণগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার, গ্রেফত

17

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ ১২ পুলিশ কর্মকর্তাকে বদলি

18

বিশ্বকাপে ৩৬ বছরের রেকর্ড ভাঙলেন স্পেন গোলকিপার উনাই সিমন

19

ঋণখেলাপি যারা তারাই কি সংসদের পরিচালক

20