NNTV
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

উত্তপ্ত ভারতের আসাম, সহিংসতায় নিহত ২

লাগাতার বিক্ষোভ-সহিংসতায় উত্তপ্ত ভারতের আসাম রাজ্যের ওয়েস্ট কার্বি আংলং জেলা। কয়েক দিনের সহিংসতায় এখন পর্যন্ত দুইজনের প্রাণ গেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। এদের মধ্যে বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।


এদিকে, অঞ্চলটির খেরোনি বাজার ও আশপাশের বহু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন দেয়া হয় একাধিক গাড়ি ও মোটরসাইকেলে। কারফিউ উপেক্ষা করেই দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে আদিবাসী ও স্থানীয়রা।

সহিংসতার কারণে অঞ্চলটিতে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট পরিষেবা। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

পৈতৃক জমি সংক্রান্ত দাবি ঘিরে কদিন ধরেই আদিবাসী ও স্থানীয় বাঙালি-বিহারীদের মধ্যে চলছে সংঘাত।

আদিবাসীদের অভিযোগ, তাদের সম্প্রদায়ভিত্তিক জমিতে বাইরে থেকে এসে লোকজন বাস করছেন।

অন্যদিকে বাঙালি-বিহারীদের দাবি, বাংলাদেশি বলে প্রচার করে সম্প্রতি তাদের ওপর হামলার তীব্রতা বেড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিক্ষোভে ৫ হাজার মানুষের মৃত্যু

1

এভারকেয়ারে ওসমান হাদি

2

বিএনপি নেতাসহ দুই জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলা

3

ইসরায়েলে বিমান হামলা করেছে ইরান,আহত ১৬

4

কোরআনের দৃষ্টিতে যারা ক্ষতিগ্রস্ত

5

ভারত পাচ্ছে মাইক্রোসফটের বড় বিনিয়োগ

6

স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’

7

আগামী জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা

8

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

9

হামদ ও নাত প্রতিযোগিতায় প্রথম স্থান বিজয়ীকে পুরস্কার বিতরণ

10

শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা।

11

আইসিসি জানিয়েছে বিশ্বকাপে মুস্তাফিজ থাকলে দলের নিরাপত্তা ঝু

12

রমজানে মিলবে গরুর মাংস ও ডিম:কেজি ৬৫০ টাকা, প্রতি ডিম ৮ টাকা

13

হাতিয়ায় ১৬০০ লিটার ডিজেল জব্দ, আটক ১

14

মহান বিজয় দিবসে পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন স্বরাষ্ট্

15

ঈদের দীর্ঘ ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

16

সাভারে পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবক নিহত

17

ভোট দিতে নিবন্ধন করেছে ৩৪০৬৪৩ প্রবাসী

18

নীলফামারীর থানায় ছাদের পলেস্তারা খসে পুলিশ কর্মকর্তা আহত

19

টানা সাত দিনের ঈদের ছুটি শেষে খুলছে অফিস

20