NNTV
প্রকাশ : May 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জন আহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া সেতুতে দাঁড়িয়ে থাকা একটি নোহা মাইক্রোবাসকে পেছন থেকে দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে একই পরিবারের ৭ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৬ মে) ভোর সাড়ে ৩টার দিকে মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- হাসিবুর রহমান শান্ত (২৮), রাব্নি হাসান (২৬), লায়লি বেগম (৬৫), সাব্বির (২০), হৃদয় (২৫), শুভ কাজী (১৯) ও ফেরদৌসী বেগম (৪৫)। তাদের সবার বাড়ি নড়াইলের লোহাগড়া এলাকায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়ি নড়াইলে যাওয়ার পথে জরুরি প্রয়োজনে যাত্রীবাহী মাইক্রোবাসটি সড়কের পাশে থামানো ছিল। এসময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা একই পরিবারের সাতজন আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, আহতরা সবাই একই পরিবারের সদস্য এবং তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ভোরে কুচিয়ামোড়া সেতু এলাকায় বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা নোহা গাড়িটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে পরিত্যক্ত বাড়ী থেকে যুবকের মরদেহ উদ্ধার

1

চট্টগ্রামে বিদেশফেরত যুবকের মরদেহ উদ্ধার

2

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমান এর সাক্ষাৎ

3

আর মাত্র ৩০ দিন', 'দেশে বন্ধ ৮৮ লাখের বেশি সিম'

4

বিতর্ক এড়াতে হবে আসন্ন নির্বাচনে

5

বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় পৌঁছেছে আইসিসির প্রতিনিধি

6

আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বো

7

মুন্সীগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার একজন যাত্রী নিহত,

8

‌এক বছরে ৩ ঈদ ২ হজ , এক বিরল অভিজ্ঞতা

9

বাজারদরে স্বস্তির ইঙ্গিত, কমছে দামের চাপ

10

বিপিএলে ওপেনিং ছেড়ে নতুন পজিশনে ব্যাটিং করছেন পারভেজ হোসেন ই

11

উত্তাল ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ,টিয়ারশেল নিক্ষেপ

12

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

13

বেগমগঞ্জে বাড়ির সামনেই যুবককে দুর্বৃত্তদের গুলি

14

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় জড়িত গৃহকর্মী গ

15

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা যারা

16

ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতা ভাঙল বড় দুই দল

17

বিএনপি নেতা ফজলুর রহমান ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন

18

মুন্সীগঞ্জে জয় হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব

19

মুন্সীগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

20