NNTV
প্রকাশ : Jan 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিবাহবার্ষিকীতে স্বামীর ‘উপহার’ ডিভোর্স নোটিশ!

এক সময় বলিউডের টপ চার্ট অভিনেত্রী ছিলেন সেলিনা জেটলি। আইটেম গানগুলোতে সাবলীল পারফর্ম করেছেন সেলিনা। তবে শোবিজ জগতকে বিদায় দিয়ে সংসারে মন দেন তিনি। বিয়ে করেন এক ব্যবসায়ীর সঙ্গে। কিন্তু ১৪ বছর পর বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় এই তারকা। বিবাহবিচ্ছেদের ঘোষণার পরপরই উঠে আসছে একের পর এক অজানা কাহিনী।

সম্প্রতি এই অভিনেত্রী জানিয়েছেন, তাদের ১৫তম বিবাহবার্ষিকীর দিনই তাকে বিচ্ছেদের নোটিশ ধরিয়ে দেন স্বামী পিটার। সেলিনার দাবি, বিশেষ দিনটির সকালেও তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে তার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করা হবে।

উপহার দেয়ার কথা বলে পিটার তাকে পোস্ট অফিসে নিয়ে যান। সেখানেই তার হাতে তুলে দেয়া হয় বিচ্ছেদের নোটিশ। এই ঘটনা আজও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে বলে জানিয়েছেন সেলিনা। তার কথায়, এত গুরুত্বপূর্ণ দিনে অনুভূতি নিয়ে এমন ছেলেখেলা ছিল সম্পূর্ণ পরিকল্পিত।

স্মৃতিচারণ করতে গিয়ে বারবার ভেঙে পড়ছেন তিনি। এক বার্তায় সেলিনা জানান, গত বছরের ১১ অক্টোবর রাত ১টার সময় প্রতিবেশীদের সাহায্যে তিনি অস্ট্রিয়া ছাড়তে বাধ্য হন। নিজের সম্মান, সন্তান এবং ভাইয়ের নিরাপত্তার কথা ভেবেই দেশ ত্যাগ করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না বলে দাবি করেছেন তিনি।

নিরুপায় অবস্থায় হাতে খুব সামান্য অর্থ নিয়ে ভারতে ফিরে আসেন সেলিনা। সেখান থেকেই তাকে নতুন করে জীবন শুরু করতে হচ্ছে।
 
সেলিনার আরও অভিযোগ, অস্ট্রিয়ার পারিবারিক আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাকে তিন সন্তানের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। এমনকি সন্তানদের প্রতিপালনের অধিকার থেকেও তিনি বঞ্চিত।
 
তিনি লিখেছেন, ‘আমার হৃদয় সম্পূর্ণ ভেঙে গেছে।’ তার দাবি, তার বিরুদ্ধে সন্তানদের উসকানি দেয়া হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে সন্তানদের থেকে তাকে দূরে রাখা হচ্ছে।

প্রসঙ্গত, প্রায় একদশক আগে বড়পর্দায় রোমান্টিক কমেডি ফিল্ম ‘থ্যাংক ইউ’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন সেলিনা। এরপর ওটিটিতে ২০২০ সালে ‘সিজন গ্রিটিংস’- এ তাকে শেষ দেখে দর্শক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য অভিযোগ উঠেছে

1

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বিস্ফোরণ , ৪ বছরের মধ্যে সর্

2

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

3

যশোরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার করেছে পুলিশ

4

হোবার্ট হারিকেন্স জয় পেল রিশাদের অভিষেক ম্যাচে

5

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আংশিকভাবে আকাশসীমা খুললো ইরান

6

কারামুক্তি পেলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা.

7

মারা গেছেন নির্মাতা আবদুল লতিফ বাচ্চু

8

যে দোয়া পাঠে রহমতের দরজা খুলে যায়

9

মোংলায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

10

শেষ সময়েও বিদেশিদের সাথে চুক্তির প্রশ্ন যা বললেন পররাষ্ট্র উ

11

স্বর্ণের দাম বেড়েছে আরও ১৬ হাজার ২১৩ টাকা

12

পুঁজিবাজারে লেনদেন চলছে সূচকের ওঠানামায়

13

সর্দি-কাশির সঙ্গে কলা খাওয়ার কি সম্পর্ক

14

নাসার রোমান টেলিস্কোপ মানচিত্র বানাবে মহাবিশ্বের ফাঁকা জায়গা

15

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লক্ষ্মীপুর ৪নং ওয়ার্ড বিএনপির উঠো

16

সেমিফাইনালে ওঠার সমীকরণ কার কী

17

বেতন-বোনাস বকেয়া পরিশোধের সঙ্গে ‘সফট লোন’ চায় বিজিএমইএ

18

গণভোটের কোনো প্রার্থী নেই: আলী রীয়াজ

19

নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি

20