NNTV
প্রকাশ : May 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

বগুড়ায় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় আনিছুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী ও তার চার বছরের মেয়ে পুষ্প নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আনিছুরের স্ত্রী আয়েশা বেগম।

আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে শাজাহানপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বনানী এলাকায় এ মর্মান্তিক  দুর্ঘটনা ঘটে। আহত আয়েশা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আনিছুর রহমান রংপুরে বেসরকারি সংস্থা ব্রাকে কর্মরত ছিলেন।

জানা গেছে, ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে রংপুর থেকে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন আনিছুর রহমান। সকাল সাড়ে ৬টার দিকে তাদের মোটরসাইকেলটি বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন সেটিকে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। ঘটনাস্থলেই আনিছুর রহমান ও তার মেয়ে পুষ্প মারা যান। গুরুতর আহত হন আয়েশা বেগম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন।

বগুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘাতক অজ্ঞাত যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফখর জামান পড়েছেন শাস্তির কবলে

1

অ্যাপল একসময় ইন্টেল ছেড়েছিল, এখন কেন আবার ফিরছে

2

জয় বাংলা স্লোগান দিয়ে নাটোর-নওগাঁ মহাসড়কে আগুন, ককটেল-পেট্রল

3

গোপালগঞ্জেপাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

4

৩৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রোমেরো

5

লিবিয়ায় নিজ বাড়িতে নিহত সাইফ আল ইসলাম

6

সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটক উ

7

মেহেরপুরে অনলাইন ক্যাসিনো চক্রের এজেন্ট গ্রেফতার

8

ইরানের যুদ্ধের ফলে কঠিন বিপদে পাকিস্তান

9

বড় পরিবর্তনের আভাস ভারতীয় ক্রিকেটে

10

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

11

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

12

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

13

লালমনিরহাটে অর্ধেক অপারেশন রেখেই পালালেন ডাক্তার

14

ইরানের হামলায় ১৩ জন ইসরায়েলি নিহত

15

দেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে না ৫ দিনের ছুটি

16

আচরণবিধির লঙ্ঘনের শাস্তি পেলেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার

17

সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর আটক

18

রাজধানীর কেরানীগঞ্জের ভবনে আগুনের ঘটনায় বিজিবি মোতায়েন

19

৪ বাংলাদেশির প্রাণ গেল ওমানের সড়ক দুর্ঘটনায়

20