NNTV
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকধারীর হামলায় প্রাণ গেল ২ জনের

যুক্তরাষ্ট্রের সিয়াটলে একটি ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় দুইজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশুও রয়েছে। স্পেস নিডলের কাছাকাছি ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।



সিয়াটল ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টার কিছু পর সিয়াটল সেন্টারে গুলিবর্ষণের খবর পায় জরুরি সেবাদানকারী সংস্থাগুলো। ঘটনাস্থলেই দুইজনকে মৃত ঘোষণা করা হয়। আহত চারজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স মাত্র দুই বছর।

হামলার সময় ওই এলাকায় বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ উৎসব চলছিল। সেখানে স্থানীয় বিক্রেতা ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি ছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হঠাৎ একের পর এক গুলির শব্দে উৎসবস্থলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালেই হামলাটি সংঘটিত হয় এবং আতঙ্কিত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে শুরু করেন।

ঘটনার পরপরই পুলিশ, জরুরি সেবাকর্মী এবং এফবিআইয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। হামলার উদ্দেশ্যও এখনও স্পষ্ট নয়। এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সিয়াটল সেন্টারের মনোরেল সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

1

ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘খুব

2

অনিয়ন্ত্রত অর্থনীতি সচল করার পরীক্ষা

3

আগামীকাল ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন

4

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

5

বজ্রপাত থেকে বাঁচার জন্য যে দোয়া পড়বেন

6

সাফজয়ী নারী ফুটসাল দলকে অভিনন্দন জানালেন উপদেষ্টা ইউনূস

7

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

8

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

9

ফতুল্লায় ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, গুলিতে আহত ৪

10

শীতে বাড়ে পানিশূন্যতা, যে ৫ লক্ষণে বুঝবেন

11

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ; নিলামে অবিক্রিত সাকিব

12

আগামী ৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না : ডিসি মাসুদ

13

রাজধানীতে উচ্ছেদ অভিযান চলাকালে অস্ত্রসহ দুইজন আটক

14

ঈদের ছুটি কাটিয়ে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

15

এসএসসি পরীক্ষার্থী কমেছে দিনাজপুর শিক্ষাবোর্ডে

16

নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় যুবদলের সভাপতিসহ ৩ জন গ্রেফতার

17

ইরান যুদ্ধের কারণে পতন ঘটতে পারে মার্কিন ডলারের

18

৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের

19

বাগেরহাটে গাছ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

20