NNTV
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

চলতি বছরেরর এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৫২.১২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী।


এর আগে, গত বছর এ পরীক্ষায় প্রথমে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী। পরে অবশ্য পুনর্নিরীক্ষণ ও উত্তরপত্র পুনর্মূল্যায়নে আরও আরও ৩ হাজার ৭৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন।

আজ শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হচ্ছে।

পূর্বঘোষণা অনুযায়ী, প্রথমে ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। পরে তারিখ পরিবর্তন করে শনিবার নির্ধারণ করা হয়।


আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে আগেই জানানো হয়, বোর্ড প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এবং ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ওই ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনের (প্রতিষ্ঠানের পরিচিতি নম্বর) মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে হবে।

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। পরীক্ষার্থীরা ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবেন।

পরীক্ষার্থীরা যেকোনো মুঠোফোন নম্বর থেকে ১৬১৪০ নম্বরে খুদে বার্তা পাঠিয়ে ফলাফল সংগ্রহ করতে পারবেন। উদাহরণ: HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না।

উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের জন্য অনলাইনের মাধ্যমে আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনের প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

চলতি বছরের ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ১২ লাখের বেশি। অবশ্য পরীক্ষায় কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

1

আয়াতুল্লাহ আলি খামেনি-কে যে স্থানে দাফন করা হবে।

2

ক্ষমতা গ্রহণের পরমুহূর্তেই একঝাঁক নির্বাহী আদেশ জারি করলেন ম

3

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা আবারও ধর্মঘটে

4

তিন লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

5

বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুললেন রণজয় বিষ্ণু

6

নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের বিশেষ গুরুত্ব রয়েছে : জ্বাল

7

সুদানে নিহত শান্তিরক্ষী জাহাঙ্গীরের বাড়িতে মাতম

8

ট্রাম্পকে সতর্ক করে কাতারের আামির

9

বোয়ালখালীতে অগ্নিকাণ্ড, পুড়ল দোকান

10

নতুন ছবিতে কেট ব্ল্যানচেটের সঙ্গে সেলেনা গোমেজ

11

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল দুপুরে প্রকাশ, শিক্ষার্থীরা পাব

12

ইরানের সামরিক স্থাপনায় আবারও মার্কিন হামলা

13

বঙ্গোপসাগরে আজ থেকে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

14

ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে

15

আজ জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা, বক্তব্য রাখবেন প্রধানমন্

16

৫টি উদ্যোগ নেওয়া হবে এলপিজি সংকট নিরসনে, ব্যবসায়ীদের সঙ্গে

17

জাহাজে লুকিয়ে ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কে ব্রিটিশ শিয়াল

18

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা নিহত হয়েছেন ১০

19

দেশে স্বর্ণের বাজারে দাম আবার কমলো

20