NNTV
প্রকাশ : Mar 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের আলু রপ্তানির জন্য ভিয়েতনামের বাজার খোলা

ভিয়েতনাম সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের আলু রপ্তানির জন্য  তাদের বাজার খুলে দিয়েছে । 

আজ ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে আলু আমদানির অনুমোদন প্রদান করেছে।

শুক্রবার রাতে ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

ভিয়েতনামের বিধি অনুযায়ী, কোনো দেশ আলু রপ্তানি করতে চাইলে তাদের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ে নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। পরবর্তীতে কর্তৃপক্ষ সেসব তথ্য যাচাই-বাছাই করে সন্তুষ্ট হলে অনুমোদন প্রদান করে।

হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ২০২৫ সালের মে মাসে নিবন্ধন প্রক্রিয়া শুরু করে। এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ায় আজ থেকে বাংলাদেশ ভিয়েতনামে আলু রপ্তানির জন্য যোগ্যতা অর্জন করেছে।

বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এ অর্জন বাংলাদেশের আলু রপ্তানিকারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে এবং একই সঙ্গে স্থানীয় কৃষকরাও উপকৃত হবেন।

তিনি উল্লেখ করেন যে, ভিয়েতনামে আলুর ব্যাপক চাহিদা রয়েছে এবং এই রপ্তানি উদ্যোগ দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাসে সহায়ক হবে।

রাষ্ট্রদূত আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এ অর্জন বাংলাদেশের অন্যান্য উদ্ভিদজাত পণ্য, যেমন তিল, ভিয়েতনামে রপ্তানির পথ সুগম করবে।

তিনি বলেন, দূতাবাস বাংলাদেশি কৃষিপণ্যের জন্য ভিয়েতনামের বাজারে আরও প্রবেশাধিকার সম্প্রসারণে কাজ অব্যাহত রাখবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল আরও সেনা পাঠিয়েছে দক্ষিণ লেবাননে

1

আজ সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন

2

ভূমিকম্পে বাড়ছে জনমনে শঙ্কা

3

সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টা: এই নির্বাচনের ফলাফল হবে ভবিষ্য

4

১৯ বছর আগে পুতিনের সেই সতর্কবার্তা

5

চাঁপাইনবাবগঞ্জে এনসিপির ৪ জন নেতার পদত্যাগ

6

গৃহকর্মীকে নির্যাতন : বিমানের এমডি সাফিকুর রহমান গ্রেপ্তার

7

ফয়েজ তৈয়্যব বলেছেন এনইআইআর চালুর পরেও ৯০ দিন বন্ধ হবে না ক

8

খালেদা জিয়ার অবদান দেশের মানুষ মনে রাখবে: মাশরাফী

9

পাকিস্তানে শপিংমলে আগুন, ৫ জনের মৃত্যু

10

এমবাপ্পেকে পেছনে ফেললেন মেসি

11

আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম

12

নারায়ণগঞ্জে ডাইং শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

13

নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

14

ইরানে মৃতের সংখ্যা ১,৩৩২

15

শনিবার সকাল ১১টায় হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

16

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

17

গোল্ডেন গ্লোবস জিতলেন যারা

18

নেপালে একীভূত হচ্ছে দুই দল রাজতন্ত্র ফেরাতে

19

সারা বছর ডেঙ্গুর দাপট, শতকোটি টাকা খরচেও নিয়ন্ত্রণে আসেনি মশ

20