NNTV
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে মার্কিন শুল্ক বহাল

বাধ্যতামূলক শ্রম ব্যবহারের অভিযোগ তুলে বাংলাদেশসহ বিশ্বের অন্তত ৬০টি দেশের পণ্যের ওপর শুল্ক বহাল রেখেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। আজ  শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টা ১ মিনিট একটি অস্থায়ী বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার ঠিক পরপরই নতুন করে এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। এর আওতায় দেশভেদে ১০ থেকে সাড়ে ১২ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল রেজিস্টার’-এ প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এই পদক্ষেপের ফলে দেশটির মোট আমদানির ৯৯ দশমিক ৪ শতাংশ পণ্যই সরাসরি প্রভাবিত হবে।

কার ওপর কত শুল্ক

১০ শতাংশ শুল্ক বহাল: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া, মেক্সিকো, কম্বোডিয়া ও গুয়াতেমালাসহ যেসব দেশ বাধ্যতামূলক শ্রম প্রতিরোধে আইন বা অঙ্গীকার বাস্তবায়ন করেছে, তাদের পণ্যে আগের ১০ শতাংশ শুল্কই বহাল রাখা হয়েছে।

সাড়ে ১২ শতাংশ শুল্ক: অন্যদিকে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রায় ৩৮টি দেশের ওপর শুল্ক বাড়িয়ে সাড়ে ১২ শতাংশ করা হয়েছে।

তবে আগামী ২৮ জুলাই পর্যন্ত ট্রানজিটে থাকা পণ্যগুলো এই শুল্কের আওতামুক্ত থাকবে। এছাড়া তেল-গ্যাস, সার, নির্দিষ্ট খাদ্যদ্রব্য ও ইউএসএমসিএ (USMCA) চুক্তির শর্তপূরণকারী পণ্যগুলো আগের মতোই শুল্কমুক্ত সুবিধা পাবে।

কেন এই নতুন পদক্ষেপ? গত ফেব্রুয়ারি মাসে ট্রাম্প প্রশাসনের ‘জরুরি জাতীয় আইন’-এর অধীনে বসানো শুল্ক বাতিল করে দেয় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এরপর ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ১২২ ধারায় সাময়িকভাবে ১৫০ দিনের জন্য ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করা হয়েছিল। শুক্রবার সেই অস্থায়ী শুল্কের মেয়াদ শেষ হচ্ছে। মূলত আদালতে আইনি সুরক্ষা নিশ্চিত করতে এবার একই আইনের ৩০১ ধারায় শুল্ক বহাল রাখার এই কৌশল নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রির এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রে প্রায় এক শতাব্দী ধরে বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধের আইন রয়েছে এবং তা কঠোরভাবে প্রয়োগ করা হয়। আমাদের বাণিজ্য অংশীদারদেরও একই পথ অনুসরণ করার সময় পার হয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে উষ্ণ ৬টি দেশের মধ্যে বাংলাদেশ হবে একটি-অক্সফ

1

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি

2

জাতীয় সংসদে তিনটি বিল উত্থাপন

3

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যে ১৪ জন

4

তীব্র শীতে বোরো চারা নিয়ে দুশ্চিন্তা দিনাজপুরের কৃষকদের

5

ট্রাকচাপায় প্রাণ গেল ওমান প্রবাসীর

6

হাদিকে হত্যাচেষ্টা: ৩ দিনের রিমান্ডে মোটরসাইকেল মালিক হান্না

7

নাটোরে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে মারধর

8

যৌন অপরাধী জেফরি এপস্টেইনে নথিতে বাংলাদেশের আইসিডিডিআরবি

9

বিএনপি প্রার্থীর উঠান বৈঠক লাকসামে

10

প্রীতি ম্যাচে পরাজয়ের পর বরখাস্ত ঘানার কোচ

11

ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি পাকিস্তানের, আইসিসির আর্থিক ক

12

আজ একুশে পদক বিতরণ করবেন প্রধানমন্ত্রী

13

বেলুচিস্তানে তিন দিনের অভিযানে ২১৯ জন নিহত

14

ইরান যুদ্ধে অংশ নিতে যুক্তরাষ্ট্র পাঠালো ২৫০০ ‘স্থলসেনা’

15

ইরানি ড্রোনের ঝলক, নড়েচড়ে বসছে মার্কিন বাহিনী

16

তীব্র তাপদাহ ও খাবার পানির সংকটে হাঁসফাঁস করছে জাপানিরা

17

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বললেন শুদ্ধি অভিযান চালাতে

18

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

19

রাজগঞ্জে তীব্র গরমে লাইনে দাঁড়ানোদের মাঝে ঠান্ডা পানি বিতরণ

20