NNTV
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ ১২ পুলিশ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার আলাদা প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- সাতক্ষীরার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মকবুল হোসেনকে একই পদে কুষ্টিয়ায়, ঢাকা এপিবিএন-১২’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে ঢাকা এপিবিএন-৫ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে ঢাকা এপিবিএন-১২’র অধিনায়ক, ঢাকা এপিবিএন-১৩’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি, র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান ও মো. খালিদুল হক হাওলাদারকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) এবং এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) নুসরাত জাহান মুক্তাকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) করা হয়েছে।

এছাড়াও, আরেক প্রজ্ঞাপনে ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার শামীমা পারভীনকে ঢাকার পুলিশ সুপার, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ ‍সুপার এবং ডিএমপির উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিলি ববি ব্রাউন ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক

1

রাজপথ কাঁপানো নেতা রাজিব: আদর্শে অটল, নেতাকর্মীদের আস্থার প্

2

গ্রেফতারের পর জামিনে মুক্ত সাবেক ইংলিশ ফুটবলার রাহিম স্টার্ল

3

পিলখানা ট্র্যাজেডির পেছনের কারণ এখন স্পষ্ট: প্রধানমন্ত্রী

4

ইরান অসংখ্যবার যুদ্ধবিরতি লঙ্ঘন চুক্তি করেছে : ডোনাল্ড ট্রা

5

ঈদের ছুটি কাটিয়ে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

6

বেলাব উপজেলা ছাত্রদলেরপক্ষ থেকে নরসিংদীর কৃতি সন্তান স্বাস্থ

7

আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত অন্তত ১৭

8

নরসিংদীর পাঁচটি আসনে ৪৬ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন

9

দেশের সাত জেলায় বইছে তাপপ্রবাহ

10

মাচাদো দিলেন নিজ নোবেল পদক বিনিময়ে ট্রাম্প দিলেন ব্যাগ

11

শেয়ারবাজারে আজ দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যা

12

দয়া করে আমাকে ‘মাননীয়’ সম্বোধন করবেন না : সাংবাদিকদের তারেক

13

দূষিত পানীয় জল পান করে ইন্দোরে ডায়রিয়ায় ৯ জনের মৃত্যু, হাসপ

14

ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

15

চাঁদ দেখা যায়নি, শবে বরাত ৩ ফেব্রুয়ারি

16

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

17

কোরআনের দৃষ্টিতে যারা ক্ষতিগ্রস্ত

18

সরকারের বিরুদ্ধে জামায়াত নেতারা পরিকল্পিতভাবে কুৎসা রটাচ্ছে

19

সৌদি আরবে ওমরাহ করতে পৌঁছেছেন নাহিদ ইসলাম

20