NNTV
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর আগামী ১১ জানুয়ারি বগুড়া সফরে যাচ্ছেন।

জানা যায়, এখান থেকে তিনি রংপুরে যাবেন। তার আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে সাজ সাজ রব দেখা দিয়েছে। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এ তথ্য জানিয়েছেন।     

বগুড়া জেলা বিএনপির সূত্র জানায়, তারেক রহমান ১১ জানুয়ারি সন্ধ্যার দিকে বগুড়ায় পৌঁছবেন। রাতে তিনি একটি হোটেলে রাত্রিযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি বেলা ১০টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা বিএনপি আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন।

সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, ১২ জানুয়ারি সকালে গণদোয়া শেষে তারেক রহমান শহরের সাতমাথা, তিনমাথা ও মাটিডালি হয়ে মহাস্থানে হযরত শাহ সুলতান বলখী মাহী সাওয়ারের (রহ.) মাজারে যাবেন। সেখানে মাজার জিয়ারত শেষে তিনি রংপুরের উদ্দেশে রওনা দেবেন। রংপুরে তিনি জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

রুবেল আরও জানান, দীর্ঘদিন পর নেতার সফরকে স্মরণীয় করে রাখতে গণসংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির চিন্তাভাবনা করা হয়েছিল। তবে তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী হওয়ায় এসব কর্মসূচি পালন করলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হতে পারে। সে কারণে এসব কর্মসূচি থেকে বিরত থাকা হয়েছে।     

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, ১২ জানুয়ারি দলীয় প্রধান তারেক রহমান রংপুরে যাওয়ার পথে শিবগঞ্জ উপজেলার মহাস্থানে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহী সাওয়ারের (রহ.) মাজার শরিফ জিয়ারত করবেন। এ সময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে তাকে স্বাগত জানানো হবে। পরে দলীয় নেতাকর্মীরা তাকে শিবগঞ্জ উপজেলার শেষ সীমানা রাহবাল পর্যন্ত পৌঁছে দেবেন।

বগুড়া জেলা বিএনপির সূত্র জানায়, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ জানুয়ারি তিনি আবার বগুড়ার মাটিতে পা রাখবেন। তার আগমনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে এক নজর দেখার জন্য সবাই অপেক্ষা করছেন।           

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান।

এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। তাই তার মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের দ্বিপাক্ষিক সফরেও মালয়েশিয়ার শ্রমবাজার খোলেনি

1

শরীয়তপুরে ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

2

সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু ও টুকু

3

বিশ্ব পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে: ভ্লাদিমির পুতিন

4

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা যারা

5

অ্যাশেজে ক্যাচ হাতছাড়া, ইংল্যান্ড দিয়েছে ৫০০ রান

6

শোখনকে আহবায়ক করে ৬১ সদস্য জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো

7

তারেক রহমান গেল জামায়াত আমিরের বাসায়

8

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডীয় হাইকমিশনার

9

নাতনি জাইমা রহমান ও পরিবারের সদস্যরা করলেন খালেদা জিয়ার কবর

10

পুতিন ও ট্রাম্পের সাথে একসাথে জিন পিং,কারন কী ?

11

শীতে শুষ্ক আবহাওয়ায় খুশকি রোধে ঘরোয়া উপায়

12

জাপান সফরে গেলেন জামায়াত আমির

13

উত্তর কোরিয়ার সহায়তায় আন্তঃমহাদেশীয় মিসাইল তৈরিতে ইরান?

14

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

15

শীতেকালে গাঁটে অসহ্য যন্ত্রণায় যেভাবে স্বস্তি পাওয়া যাবে

16

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় মৃত্যুর সংখ্যা ৩৫

17

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চা বিক্রেতা নিহত

18

দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাবেন ডা. জাহিদ

19

সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ যোগ দিলেন বিএনপিতে

20