NNTV
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারে এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়া সীমান্তে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালংখালী ইউনিয়নের কাটাখালী এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, মায়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল কাটাখাল এলাকায় অবস্থান নেয়।

এসময় ভারি বৃষ্টির সুযোগ নিয়ে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা এক সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যান। 

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে খাকি রঙের মোড়কে রাখা নীল বায়ুরোধী প্যাকেটে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিকে শনাক্ত করে তাকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলের নেতাকর্মীদের প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানি

1

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন বগুড়া সিটি করপোরেশন

2

তরুণ কর্মজীবীদের কর্মদক্ষতায় সাইড জবের প্রভাব

3

বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করলেন তারেক রহমান

4

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ

5

রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিদেশি পিস্তলসহ ২জন গ্রেফতার

6

বিভিন্ন আসনে ভোট পুনর্গণনার বিষয়ে যা সিদ্ধান্ত নিলেন ইসি

7

ইরানের যুদ্ধের ফলে কঠিন বিপদে পাকিস্তান

8

‘আসন্ন নির্বাচনে সব ভোটকেন্দ্রে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি

9

গুলশানে ফুটপাত দখলমুক্ত করতে রাজউক ও ডিএনসিসির যৌথ অভিযান

10

নোয়াখালীতে ১২৬ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

11

দিনাজপুরে মা-মেয়ের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার

12

নতুন ছবির প্রস্তুতিতে ২৫ কেজির বেশি ওজন বাড়াচ্ছেন ভিকি

13

অভিনেতা শামস সুমন মারা গেছেন

14

বড়পর্দায় আবারও ফিরছে আরিয়ান ভৌমিক

15

আরও ৬ ফ্লাইট বাতিল ,শাহ আমানত বিমানবন্দরে

16

নোয়াখালীতে নিহত বিএনপি নেতার পরিবারের খবর নিলেন তারেক রহমান

17

আজ ঈদযাত্রায় ২৫ মে’র টিকিট বিক্রি

18

আজ বিশ্ব মশা দিবস

19

খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করলেন নেপালের পররাষ্ট্রমন্ত্র

20