NNTV
প্রকাশ : Dec 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফিনল্যান্ড দিচ্ছে উচ্চ শিক্ষার সুযোগ

যুক্তরাষ্ট্রে ভিসা কড়াকড়ির আরোপের মধ্যে শিক্ষার্থীদের সুখবর দিল ফিনল্যান্ড। উচ্চশিক্ষা নিতে চাওয়া মেধাবী শিক্ষার্থীদের জন্য আবারও সুযোগ দিচ্ছে ইউরোপের দরজা।

ফিনল্যান্ডের নামকরা ইউনিভার্সিটি অব হেলসিঙ্কি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ঘোষণা করেছে মর্যাদাপূর্ণ বৃত্তির। যারা আর্থিক সীমাবদ্ধতার কারণে বিদেশে পড়াশোনার চিন্তা করতে পারছেন না, তাদের জন্য এই স্কলারশিপ হতে পারে নতুন বছরের সেরা সুযোগ।

১৬৪০ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব হেলসিঙ্কি ফিনল্যান্ডের সবচেয়ে পুরোনো এবং বিশ্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর একটি। গবেষণা, উদ্ভাবন এবং মানসম্মত শিক্ষার কারণে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে নিয়মিতভাবে শীর্ষে অবস্থান করে প্রতিষ্ঠানটি।

বিশ্ববিদ্যালয়টিকে ভর্তি হলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে। স্কলারশিপের আওতায় প্রার্থীরা টিউশন ফি–তে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক টিউশন ফি সাধারণত ১৩ হাজার থেকে ১৮ হাজার ইউরো। তবে স্কলারশিপ পেলে এই খরচ অনেক কমে যাবে। ফলে ইউরোপে মাস্টার্স ডিগ্রী অর্জন হবে আরও সহজ ও সাশ্রয়ী।

তবে স্কলারশিপের জন্য শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা অর্জন করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে ইইউ/ইইএ–এর বাইরের দেশের নাগরিক হতে হবে। ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসা ও রেসিডেন্স পারমিটের শর্ত পূরণ করতে হবে। ভালো ফলসহ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে শিক্ষার্থীর। এছাড়াও ইংরেজি মাতৃভাষা না হলে টোফেল বা আইইএলটিএসের স্কোর জমা দিতে হবে। 

অন্যদিকে আবেদনের সময় ব্যাচেলর ডিগ্রি ও ট্রান্সক্রিপ্ট,ইংরেজি ভাষা দক্ষতার সনদ, পাসপোর্টের কপি,হালনাগাদ সিভি থাকতে হবে। হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে বিস্তৃত পরিসরে মাস্টার্স প্রোগ্রাম রয়েছে বিজ্ঞান, জীববিজ্ঞান ও পরিবেশবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষাবিজ্ঞান, আইন, শিক্ষা ও মনোবিজ্ঞান, কৃষি ও বনবিদ্যা, চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্যবিজ্ঞান। এছাড়া প্রতিটি অনুষদের অধীনে রয়েছে একাধিক বিভাগ, যেখানে শিক্ষার্থীরা নিজের আগ্রহ অনুযায়ী বিষয় বেছে নিতে পারবেন। ১৬ জানুয়ারি ২০২৬ এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন

1

উপদেষ্টা শারমীন বলেছেন বাংলাদেশ এখন বদলে যাওয়ার পথে

2

গণভোটের কোনো প্রার্থী নেই: আলী রীয়াজ

3

বিশ্বকাপে ৩৬ বছরের রেকর্ড ভাঙলেন স্পেন গোলকিপার উনাই সিমন

4

হাদিকে হত্যা : শ্যুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের ৫৩ অ্যাকাউন্ট অব

5

ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশ

6

সিকিমে বারবার ভূমিকম্প, কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও

7

পটিয়ার নাইখাইনে ফুটবল প্রদানকালে সমাজ সেবক দিদারুল আলম

8

এহছানুল হক মিলন পেয়েছেন নতুন মন্ত্রিসভায় ডাক

9

যে দলে জোড়া দুই ভাই আছে এবারের বিশ্বকাপে

10

চট্টগ্রামে গ্যাস দুর্ঘটনায় ফ্ল্যাট মালিক সাখাওয়াতের মৃত্যু

11

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছ

12

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

13

উত্তপ্ত ভারত–পাকিস্তান বাকযুদ্ধের মাঝেই থমথমে বেলুচিস্তান

14

ঘুষ ছাড়া ,স্বজন প্রীতি ছাড়া চাকরি পেতে ‘হ্যাঁ’ ভোট দিন: আসি

15

সৌদিসহ আঞ্চলিক নেতাদের সঙ্গে ফোনালাপ করলেন আব্বাস আরগচি

16

আজ পিলখানা ট্র্যাজেডি দিবস

17

মাত্র ২১ বছর বয়সেই প্রাণ হারালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নু

18

যুক্তরাষ্ট্র পরীক্ষা করল বিশ্বের যে কোনো প্রান্তে হামলা চালা

19

আবারও বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

20