NNTV
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

সর্বোচ্চ পাসের ঢাকা বোর্ডে, সর্বনিম্ন মাদ্রাসায়

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ পাসের হার ঢাকা শিক্ষা বোর্ডে, ৭১ দশমিক ৬৩ শতাংশ। আর সর্বনিম্ন পাসের হার মাদ্রাসা শিক্ষা বোর্ডে, ৫৫ দশমিক ৪৯ শতাংশ।

আজ সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৫ দশমিক ৪২ শতাংশ, যশোর বোর্ডে ৬৬ দশমিক ২৭ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, বরিশাল বোর্ডে ৬০ দশমিক ৩৫ শতাংশ, সিলেটে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮ দশমিক ০৫ শতাংশ, ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৫৮ দশমিক ২০ শতাংশ।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

এ ছাড়া ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এবার সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশীয় পয়েন্ট।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

মোট পরীক্ষার্থীর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী ছিল।

এ বছর ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।






মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১

1

ইরানে বিদেশি হস্তক্ষেপেরে বিরোধিতা চীনের,মধ্যপ্রাচ্যে শান্তি

2

৭৪ বছর পর সমুদ্রের তলদেশে পাওয়া গেল নিখোঁজ বিমানের ধ্বংসাবশে

3

বিভিন্ন আসনে ভোট পুনর্গণনার বিষয়ে যা সিদ্ধান্ত নিলেন ইসি

4

৩০ জানুয়ারি ৫০তম বিসিএস প্রিলি

5

মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ

6

ইরানের যুদ্ধের ফলে কঠিন বিপদে পাকিস্তান

7

জ্বালানি সংকট নিরসনে ৪০ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ

8

সারা বিশ্বকে এক করলেও তোমার কোনো লাভ হবে না:মাহদি আল-মাসাত

9

আজ সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন

10

পিটিআই পুনর্গঠন করল রাজনৈতিক কমিটি

11

নারায়ণগঞ্জে ক্যানেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

12

যাত্রীবাহী বাস নদীতে পড়ার ঘটনায়:২৩ জনের মরদেহ উদ্ধার

13

আবারও দেশের বাজারে কমল স্বর্ণের দাম

14

৪৫ হাজার ময়না পাখি আটক করেছে কাতার

15

ভয়াবহ শীতকালীন ঝড় ও তুষারপাত, বিপর্যয়ে রাশিয়ার কামচাটকা

16

সারা দেশে টানা পাঁচ দিন ভারী বর্ষণের আশঙ্কা

17

গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ প্রেস সচিব যদি

18

লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে

19

তারেক রহমান গেল জামায়াত আমিরের বাসায়

20