NNTV
প্রকাশ : Feb 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত-৬

কুষ্টিয়ায় জামায়াতের নারী কর্মীদের ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে খোকসার জয়ন্তীহাজরা ইউনিয়নের মাসলিয়া বাজারে এ ঘটনা ঘটে।


জানা যায়, বুধবার সকাল ৬টার দিকে জামায়াত প্রার্থীর পক্ষে নারী কর্মীরা আব্দুর রহমান নামক ব্যক্তির বাড়িতে ভোট চাইতে গেলে বিএনপির কর্মীদের সাথে বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সকাল সাড়ে ৭টার দিকে মাসিলিয়া বাজারে জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে হকি স্টিক ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির নিজাম, রেন্টু মাল ও হাবিব এবং জামায়াত নেতা সিরাজুল ইসলাম, মাসুম বিল্লাহ ও এসএম আবু দাউদ আহত হন। পরবর্তীতে উভয়দলের আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। বিএনপি কর্মীদের খোকসা এবং জামায়াত নেতাদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে কুষ্টিয়া চার আসনের জামায়াত মনোনীত প্রার্থী আফজাল হোসেন বলেন, সকালে আমাদের কর্মীদের প্রচারণায় বাধা প্রদান করা হয় এবং তাদের আহত করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এদিকে বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীর পক্ষে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, তিনি এঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি সাইদুর রহমান বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায়

1

আজ পশ্চিমবঙ্গ দিবস, রাজ্যবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

2

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আংশিকভাবে আকাশসীমা খুললো ইরান

3

দুর্গাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টিং ক্লাবের মাঝে ক্রীড়া

4

লালমনিরহাটে তাপমাত্রা নেমে ৯ ডিগ্রিতে

5

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা আবারও ধর্মঘটে

6

কাতারের দোহায় হবে মেসি-ইয়ামালের লড়াই

7

লোকসান কাটাতে সরকারের কাছে ১৮ হাজার কোটি টাকা ভর্তুকি চায় ব

8

কোলাহলমুক্ত রাজধানী ঢাকায় কমেছে দূষণ

9

ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবে নতুন উদ্যোগ গ্রহণ

10

লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ: বাঘের গালিবাফ

11

আজকের নামাজের নির্ধারিত সময়সূচি

12

অহেতুক হাত পাতা: নিন্দার যোগ্য

13

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

14

সরকারের দ্বিপাক্ষিক সফরেও মালয়েশিয়ার শ্রমবাজার খোলেনি

15

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

16

রাজবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু হয়েছে

17

হোয়াইট হাউসে কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের সৌহার্দ

18

বাংলাদেশ নির্বাচনে জয়ী প্রার্থী সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র-ম

19

ইউরোপজুড়ে দাবদাহের তীব্র তাণ্ডব, চরম জনদুর্দশা

20