NNTV
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীতে গণতন্ত্র শক্তিশালীকরণে সুজনের ‘নির্বাচনী অলিম্পিয়াড’অনুষ্ঠিত

সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে দিনব্যাপী ‘নির্বাচনী অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া।

মঙ্গলবার(১৩ জানুয়ারি) নরসিংদী সরকারি কলেজ মিলনায়তনে  তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচন সম্পর্কে সচেতন করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরিক সংগঠন ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ নরসিংদী জেলা কমিটি অলিম্পিয়াডের আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা  করে ‘দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’। নরসিংদী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব তথা শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা ছড়িয়ে দিতে এই উদ্যোগ প্রশংসনীয়।

মূখ্য আলোচক দি হাঙ্গার প্রজেক্ট,বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা বলেন, তরুণদের মাঝে নাগরিক অধিকারের গুরুত্ব এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক গণতন্ত্র সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদান করাই এ প্রতিযোগিতার মূল লক্ষ্য। পুঁথিগত বিদ্যার পাশাপাশি মাঠপর্যায়ে নির্বাচনের গুরুত্ব ও জনঅংশগ্রহণের প্রয়োজনীয়তা বুঝতে এ আয়োজন সহায়ক ভূমিকা পালন করবে ।

জেলা সুজনের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সুজন সম্পাদক, হাঙ্গার প্রজেক্ট নরসিংদী'র কো-অর্ডিনেটর ও নরসিংদী প্রেস ক্লাবের সহসভাপতি হলধর দাস।

আরো বক্তব্য রাখেন, আঞ্চলিক সমন্বয়কারী তৌফিক জিল্লুর রহমান । উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ খাদিম হোসেন, জেলা সুজনের  উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন,কে এম শহীদুল্লাহ, একেএম শাজাহান,মনিরুজ্জামান প্রমুখ।

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন, রানার আপ ও অন্যান্য বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। 

বশির আহম্মদ মোল্লা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঞ্জাব-এ ৮ মাসে ৯০০ নিহত: পুলিশের অভিযান ঘিরে কী ঘটছে?

1

কুষ্টিয়ায় দুর্বৃত্তরা কেটে দিল কৃষকের পেঁয়াজের চারা

2

বেগম বাজার ও মৌলভীবাজার–এর বণিক সমিতির নির্বাচন ২০২৬–২০২৯

3

ঢাকার বিজয়ী আসনে আছে কারা কারা

4

সেনবাগে ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ

5

রাজশাহীর মোহনপুরে কৃষককে ভেকুর নিচে ফেলে হত্যার অভিযোগ

6

সরকারের বিরুদ্ধে জামায়াত নেতারা পরিকল্পিতভাবে কুৎসা রটাচ্ছে

7

জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে বাসা থেকে বের হয়েছে

8

চট্টগ্রামে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ২ জন গ্রেফতার

9

সৌদি আরবে মোটরসাইকেল দুর্ঘটনায় ফরিদপুরের যুবক নিহত

10

নেত্রকোনায় বাড়ছে হামের প্রাদুর্ভাব

11

সকালে যেসব খেলে পাওয়া যায় বাড়তি পুষ্টি

12

বরিশালে পরকীয়ার জেরে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী

13

নতুন প্রজ্ঞাপন:সহকারী শিক্ষক-শিক্ষিকার বাড়তি বেতনসুবিধা

14

বিএনপির দুঃসময়ের কাণ্ডারি খোন্দকার দেলোয়ার: জিন্নাহ কবির

15

ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি

16

হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জন অভিযুক্ত

17

ইসরায়েলকে ইয়ামাল ইস্যুতে কড়া জবাব স্পেনের

18

মা হওয়ার পর প্রথমবারের জনসমক্ষে ক্যাটরিনা

19

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত

20