NNTV
প্রকাশ : Jun 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফ্লোরিডায় থমাস টুখেলের দল, শুরু হলো বিশ্বকাপ অভিযান

আগামী ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে  ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে। তার আগে যুক্তরাষ্ট্রের গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আজ ফ্লোরিডায় পৌঁছেছে থমাস টুখেলের দল।

বিশ্বকাপের জন্য ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডের মধ্যে ২১ জন খেলোয়াড় ইতিমধ্যেই ওয়েস্ট পাম বিচে দলের প্রাক-টুর্নামেন্ট অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। প্রিমিয়ার লিগ মৌসুম শেষ হওয়ার পর অনেকেই যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান অঞ্চলে ছুটিতে ছিলেন। কোচ টুখেল খেলোয়াড়দের স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন- যুক্তরাষ্ট্রের উচ্চ তাপমাত্রা এবং ভিন্ন টাইম জোনের সঙ্গে যেন তারা যত দ্রুত সম্ভব মানিয়ে নেন।

গত শনিবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে অংশ নেওয়া আর্সেনালের চার তারকা ফুটবলার- বুকায়ো সাকা, ডেকলান রাইস, নোনি মাদুয়েকে এবং এবারেচি এজে এখনই দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। ফাইনালে খেলার ধকল কাটিয়ে ওঠার জন্য তাদের বাড়তি কয়েক দিনের ছুটি দিয়েছেন টুখেল।এছাড়া ক্রিস্টাল প্যালেসের হয়ে ইউরোপা কনফারেনস লিগ জেতা গোলকিপার ডিন হেন্ডারসনও একই কারণে দেরিতে যোগ দেবেন।

আগামী শনিবার ট্যাম্পায় নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম প্রীতি ম্যাচে এই পাঁচ তারকাকে পাচ্ছেন না টুখেল। তবে এর চার দিন পর ওরলান্ডোতে কোস্টারিকার বিপক্ষে চূড়ান্ত প্রস্তুতি ম্যাচের আগে তারা সবাই দলের সঙ্গে যোগ দেবেন। খেলোয়াড়ের ঘাটতি মেটাতে এবং অনুশীলনে ভারসাম্য বজায় রাখতে মূল স্কোয়াডের বাইরে থেকে অ্যালেক্স স্কট, ইথান নওয়ানেরি, রিও এনগুমোহা, জশ কিং এবং অভিজ্ঞ গোলকিপার জেসন স্টিলকে ব্যাক-আপ হিসেবে ক্যাম্পে ডেকেছেন টুখেল।

স্কাই স্পোর্টস নিউজ জানায়, দীর্ঘ ৯ ঘণ্টার ভ্রমণ শেষে মায়ামিতে পৌঁছায় ইংল্যান্ড দল। মায়ামি বিমানবন্দর থেকে ১০ মিনিট দূরত্বের একটি লাক্সারি রিসোর্টই আগামী ৯ দিন হবে থ্রি লায়ন্সদের আস্তানা।  মূলত আজ থেকেই শুরু হয়ে গেল ইংল্যান্ডের ৬০ বছরের বিশ্বকাপ ট্রফির খরা কাটানোর মিশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প বললেন ইরানে নতুন নেতৃত্বর প্রয়োজন আছে

1

রামিসা হত্যা মামলায় আদালতে স্বজন-প্রতিবেশীদের সাক্ষীতে উঠে এ

2

তিন লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

3

খামেনি হত্যায় ট্রাম্পকে ‘ধন্যবাদ’ জানালেন রেজা পাহলভী

4

কসবায় ভুয়া প্রবেশপত্র নিয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আসায় ২ জন

5

নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের বিশেষ গুরুত্ব রয়েছে : জ্বাল

6

অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা গোপন রাখতে শিশুকে হত্যা

7

সোজাপথে রাজনীতি করুন ধর্মকে ব্যবহার না করে : মির্জা ফখরুল ইস

8

এনসিপির কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলার পদত্যাগ

9

মাত্র ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন :এবি পার্টি

10

ডিবি পরিচয়ে চাঁদাবাজি, কোমরে খেলনা পিস্তল—বাঘায় ‘ভুয়া পুলিশ’

11

রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক র

12

ট্রাম্পকে উদ্দেশ্য করে খামেনির মন্তব্য

13

দেশের সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

14

এপস্টেইন–যোগে তথ্য পাচার: তদন্তে সাবেক ব্রিটিশ মন্ত্রী ম্যান

15

যশোরে রেজিস্ট্রি অফিসে লেগেছে আগুন, পুড়ে গেছে ২০০ বছরের দল

16

যে খাবারে শরীরে সুগন্ধ তৈরি হয়, আর কোনটায় বাড়ে দুর্গন্ধ

17

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

18

আইপিএলে পারিশ্রমিক না পাওয়ায় পিএসএলে জাম্পা

19

সত্যবাদিতা: কুরআন ও হাদিসের আলোকে একটি আদর্শ জীবনব্যবস্থা

20