NNTV
প্রকাশ : May 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

অ্যাপল একসময় ইন্টেল ছেড়েছিল, এখন কেন আবার ফিরছে

অ্যাপল ও ইন্টেল দীর্ঘ আলোচনার পর অবশেষে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে । ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের কিছু ডিভাইসের চিপ তৈরি করবে ইন্টেল। এই খবরে গতকাল্ব্ব শুক্রবার ইন্টেলের শেয়ারদর ১৫ শতাংশ বেড়ে যায় এবং অ্যাপলের শেয়ারও প্রায় ১ দশমিক ৭ শতাংশ বাড়ে।

মার্কিন সরকারই আনল অ্যাপলকে আলোচনার টেবিলে

দুই কোম্পানির মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে নিবিড় আলোচনা চলেছে এবং সম্প্রতি আনুষ্ঠানিক চুক্তির রূপ নিয়েছে। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক গত এক বছরে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, স্পেসএক্সের ইলোন মাস্ক ও এনভিডিয়ার জেনসেন হুয়াংয়ের সঙ্গে বারবার বৈঠক করে ইন্টেলের সঙ্গে কাজ করতে উৎসাহিত করেছেন। মার্কিন সরকার গত বছর ইন্টেলের বৃহত্তম শেয়ারহোল্ডার হয়েছে।

টিএসএমসির উপর চাপ কমাতে বিকল্প খুঁজছে অ্যাপল

অ্যাপল তাদের চিপ উৎপাদনে বৈচিত্র্য আনতে চাইছে। কোম্পানিটি মূলত টিএসএমসির উপর নির্ভরশীল, যার উৎপাদন লাইন এনভিডিয়া ও এএমডির মতো এআই চিপ নির্মাতাদের চাহিদায় ব্যস্ত। টিম কুক সম্প্রতি জানিয়েছিলেন, সরবরাহ সীমাবদ্ধতার কারণে আইফোনের বিক্রি বাধাগ্রস্ত হয়েছে।

ইন্টেলের পুনরুজ্জীবনে নতুন মাইলফলক

অ্যাপলের সঙ্গে চুক্তি ইন্টেলের কনট্র্যাক্ট ম্যানুফ্যাকচারিং ব্যবসায় বড় মাত্রা যোগ করবে, যা সাম্প্রতিক বছরগুলোয় টিএসএমসির তুলনায় পিছিয়ে পড়েছিল। এনভিডিয়া ও সফটব্যাংকের বিনিয়োগের পর এই চুক্তি ইন্টেলের প্রধান নির্বাহী লিপ-বু তানের পুনরুদ্ধার পরিকল্পনায় নতুন গতি যোগ করেছে। তবে ইন্টেল ও অ্যাপল দুই কোম্পানিই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী স

1

হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক নচিকেতা, হৃদযন্ত্রে বসানো হলো দ

2

আবারও মা হতে চলেছেন নাটালি, বললেন ‘অলৌকিক ঘটনা’

3

ওসমান হাদী গুলিবিদ্ধ: ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন

4

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফ্ল্যাট বাসায় ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ

5

কুমিল্লায়

6

ঢাকায় থানা ঘেরাও করে বিক্ষোভ

7

আমিরাতের প্রেসিডেন্টের সাথে নেতানিয়াহুর ফোনালাপ

8

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন বিএনপি নেতার নিজ বাড়িতে চুরি

9

বেগমগঞ্জে বাড়ির সামনেই যুবককে দুর্বৃত্তদের গুলি

10

শাস্তি পেতে হবে অভ্যুত্থানচেষ্টায় দায়ী সবাইকে: প্যাট্রিস তাল

11

নারায়ণগঞ্জে বিদ্যুতায়িত খুঁটি ছুঁয়ে বৃদ্ধার মৃত্যু

12

আইপিএলের সব সম্প্রচার বন্ধের নির্দেশ অন্তর্বর্তী সরকারের

13

স্বর্ণ ও রুপার দাম কমেছে

14

হাইমচরে ধানের শীষের পক্ষে মোহাম্মদ আলী আখনের নেতৃত্বে গণসংযো

15

কুষ্টিয়ায় জলাতঙ্ক ভ্যাকসিনের তীব্র সংকট, ঝুঁকিতে রোগীর জীব

16

চলতি বছরে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩২৫

17

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

18

থালাপতি বিজয়ের শেষ সিনেমা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

19

ডিমের দুর্গন্ধ তাড়াবেন কিভাবে

20