NNTV
প্রকাশ : Dec 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

যেকোনো মূল্যে দনবাস দখল করবে রাশিয়া, জানালেন পুতিন

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে সরে যেতে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নইলে রাশিয়া বলপ্রয়োগ করে ওই অঞ্চল দখল করবে বলেও সতর্ক করেছেন তিনি।

ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো সমঝোতার সম্ভাবনাকেও প্রত্যাখ্যান করেছেন পুতিন।

ইন্ডিয়া টুডে-কে তিনি বলেন, "হয় আমরা বলপ্রয়োগ করে এসব অঞ্চল মুক্ত করব, নয়তো ইউক্রেনীয় সেনারা এসব এলাকা ছাড়বে"।

বর্তমানে দনবাসের প্রায় ৮৫ শতাংশ এলাকা মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অঞ্চলটি ছাড়ার বিষয় সরাসরি নাকচ করে দিয়েছেন।

পুতিনের এই মন্তব্য এমন সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মস্কোতে মঙ্গলবারের বৈঠকের পর শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া তার প্রতিনিধিদের বিশ্বাস যে রাশিয়ার নেতা "যুদ্ধ শেষ করতে চান"।

মস্কো সফরকারী ট্রাম্পের দূত স্টিভ উইটকফের ফ্লোরিডায় ইউক্রেনীয় দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

ট্রাম্প বলেছেন, ক্রেমলিনে অনুষ্ঠিত মঙ্গলবারের বৈঠক "যথেষ্ট ভালো" ছিল, তবে "এক্ষেত্রে দু'পক্ষের সহযোগিতার প্রয়োজন"। তাই কী ঘটবে তা এখনই বলা যাচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃদরোগের ঝুঁকি কমবে যেসব খাবার খেলে

1

রামিসা হত্যা মামলায় আদালতে স্বজন-প্রতিবেশীদের সাক্ষীতে উঠে এ

2

ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় রুশ হামলা

3

কৃষকদল নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

4

আজ থেকে কার্যকর স্বর্ণের দাম আবারও কমবে

5

বিএনপির বিজয়ে জাপান জানালো অভিনন্দন

6

কিশোরগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১৫

7

ভয়াবহ দাবানলে পুড়ছে ভারতের অরুণাচল-নাগাল্যান্ড

8

অস্ট্রেলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৩ জনের প্রাণহা

9

বন্ধুর বিয়েতে ‘জুতা চুরি’ ঠেকিয়ে ভিন্ন রূপে আরিয়ান খান

10

ঈদে ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সড়ক মন্ত্রী

11

প্রবাসী আয়ের প্রবাহ  করার লক্ষ্যে সরকার ৬০ হাজার চালককে প্রশ

12

বাজারে মূল্যস্ফীতিতে ভোগাচ্ছে সাধারণ মানুষ

13

নারী ফুটবল টিম নিয়ে এতো কেন লুকোচুরি

14

নিজস্ব ভবনে যাচ্ছে পূবাইল থানা: নির্মাণকাজের শুভ উদ্বোধন

15

ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে মিলল কর্মকর্তার ঝুলন্ত মরদ

16

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আ

17

ড্যানিয়েল র‍্যাডক্লিফের শৈশবের চরিত্র নিয়ে স্মৃতিচারণ

18

কুমিল্লার অলিপুর কাঁদছে র‍্যাব কর্মকর্তা মোতালেবের শোকে

19

নারায়ণগঞ্জে বসতবাড়িতে ডাকাতি,স্বর্ণালংকার, নগদ টাকা ও মালাম

20