NNTV
প্রকাশ : Jun 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

রামিসা হত্যা: মধ্যাহ্ন বিরতির আগে ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় হওয়া মামলায় সাক্ষ্যগ্রহণের প্রথম দিনে সাক্ষ্যগ্রহণ চলছে।

আজ মঙ্গলবার (২ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত রামিসার বাবা-মাসহ ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

মামলার বাদী রামিসার বাবা ও মামলার বাদী আব্দুল হান্নানের জবানবন্দির মাধ্যমে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মধ্যাহ্ন বিরতির পর আবারও সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
 
এর আগে গত ২৫ মে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান।

ওইদিনই মামলাটি পরবর্তী বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়। গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়।
 
মামলার অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে রামিসাকে ধর্ষণের পর হত্যা এবং স্বপ্নার বিরুদ্ধে উক্ত অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়েছে। 

গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়।

হত্যার পর রুমের জানালার গ্রিল কেটে উক্ত ১নং আসামি সোহেল রানা পালিয়ে যায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে উক্ত সংবাদ পেয়ে আসামি স্বপ্নাকে হেফাজতে নেয়। আর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা করেন। গত ২১ মে সেই মামলায়  সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর ঢাকায় জামায়াতের ১৭ প্রার্থীর মধ্যে ১৩ জন কোটিপতি

1

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

2

পাকিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

3

ইসরায়েল হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে

4

ভারতের বিরুদ্ধে ম্যাচ বর্জনে অনড় পাকিস্তান, শ্রীলঙ্কার অনুরো

5

ট্রাম্প বিলিয়ন ডলার সহায়তা দেবেন বাণিজ্যযুদ্ধে ক্ষতিগ্রস্ত

6

হাদিকে হত্যাচেষ্টা, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ

7

মাদকচক্রে ভয়ংকর কিশোর গ্যাং, জড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা

8

নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ২ আসামীকে গ্রেপ্তার ক

9

বিদ্যালয় নেই তিন কুমিল্লার গ্রামে, জমি দানের ৯ বছরেও শুরু হয়

10

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

11

স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বরাদ্দে ৭৪% হ্রাস

12

নড়াইলে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স স

13

আইভীর জামিন পাঁচ মামলায়

14

রেলওয়ে পূর্বাঞ্চলের ৬৪টি ট্রেনে ব্যাপক অভিযান

15

টঙ্গীতে উড়ালসড়কে চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ড

16

বেগমগঞ্জে বাড়ির সামনেই যুবককে দুর্বৃত্তদের গুলি

17

দাউদকান্দিতে হাঁস চুরির সন্দেহে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যা

18

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির কারণে তিন টার্মিনালে বন্ধ জাহাজ

19

দেশের আট অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

20