NNTV
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে জব্দ হয়েছে ক্ষতিকর ৪২০০ কেজি ঘনচিনি

চট্টগ্রাম কাস্টমস হাউস আমদানিনিষিদ্ধ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সোডিয়াম সাইক্লামেট বা ঘনচিনির চার হাজার ২০০ কেজি ওজনের একটি চালান জব্দ করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের সহযোগিতায় চট্টগ্রাম কাস্টমসের গোয়েন্দা কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে চালানটি জব্দ করেন। 

পরীক্ষায় নিশ্চিত হওয়ার পর বুধবার জাতীয় রাজস্ব বোর্ড এক বিজ্ঞপ্তিতে চালান জব্দের কথা জানায়।

এ নিয়ে তিন মাসের ব্যবধানে ঘনচিনির তিনটি চালান জব্দ করা হয়েছে। সব মিলিয়ে ৩টি চালানে ১০৪ টন ঘনচিনি রয়েছে।

বুধবার এনবিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার কেরানীগঞ্জের এজাজ ট্রেডিং চীন থেকে ‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’ ঘোষণায় এক কনটেইনার পণ্য আমদানি করে। এই পণ্য বর্জ্যপানি পরিশোধনে ব্যবহৃত হয়। গত ২১ অক্টোবর চালানটি চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে নামানো হয়, তবে চালানটি নিয়ে সন্দেহজনক তথ্য পেয়ে তা খালাস স্থগিত করে কাস্টমস কর্তৃপক্ষ। গত ৬ নভেম্বর কনটেইনার খুলে দুই ধরনের পণ্য পাওয়া যায়। দুই ধরনের পণ্যের নমুনা চট্টগ্রাম কাস্টমসের ল্যাবে রাসায়নিক পরীক্ষা করা হয়।

রাসায়নিক প্রতিবেদন অনুযায়ী, চালানটিতে ১৭ হাজার ৮০০ কেজি ‘পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড’ পাওয়া গেলেও বাকি ৪ হাজার ২০০ কেজি ঘনচিনি হিসেবে শনাক্ত করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, ঘনচিনি একটি কৃত্রিম মিষ্টিকারক, যা সাধারণ চিনির চেয়ে ৩০ থেকে ৫০ গুণ বেশি মিষ্টি। বিভিন্ন ধরনের মিষ্টান্ন, বেকারি আইটেম, আইসক্রিম, বেভারেজ, জুস, চকলেট, কনডেন্সড মিল্ক ও শিশুখাদ্য তৈরিতে সাধারণ চিনির পরিবর্তে একশ্রেণির অসাধু ব্যবসায়ী এই ক্ষতিকারক কৃত্রিম উপাদানটি ব্যবহার করে থাকে। ঘনচিনি দিয়ে তৈরি খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ঘনচিনির দ্বারা প্রস্তুত খাদ্য ক্যানসারসহ কিডনি ও লিভারের জটিল রোগের কারণ হতে পারে।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চালানের বিষয়ে আইনিব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর ও ২৮ অক্টোবর দুটি পৃথক চালানে ১০০ টন ঘনচিনির দুটি চালান আটক করে কাস্টমস হাউস। নিষিদ্ধ ঘনচিনি আমদানি করায় কাস্টমস আইন অনুসারে পণ্যের চালানটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনিব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় প্লে-অফ স্থগিতের দাবি জানিয়েছেন ইর

1

সিলেটে চা বাগান থেকে অস্ত্র উদ্ধার

2

নির্বাচনী ব্যয় মেটাতে ঋণের পথে রুমিন ফারহানা

3

তিন লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

4

গুলিবিদ্ধ ওসমান হাদি, তীব্র নিন্দা ছাত্রদলের

5

জরিপ: ডেনমার্কের সংখ্যাগরিষ্ঠ মানুষ যুক্তরাষ্ট্রকে শত্রু মনে

6

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

7

রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলবে না বাংলাদেশ

8

ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানি জেনারেল

9

রাজপালকে টিফিনের জমানো টাকা পাঠানো খুদে ভক্তদের অসন্তোষ

10

হালদা নদীতে উদ্ধার হয়েছে এক মৃত ডলফিন

11

আজ সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন

12

বিএনপির দুঃসময়ের কাণ্ডারি খোন্দকার দেলোয়ার: জিন্নাহ কবির

13

বাজারদরে স্বস্তির ইঙ্গিত, কমছে দামের চাপ

14

অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন

15

স্যামসাং আনবে ৮০ কোটি এআই প্রযুক্তির ডিভাইস

16

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিএনপির অভ্যর্থনা কমিটি

17

চীনের রাষ্ট্রদূতকে রাডার লকের ঘটনায় তলব করেছে জাপান

18

সুনামগঞ্জে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১৫ দোকান

19

জন সিনা বিদায় জানালেন রেসলিংকে

20