NNTV
প্রকাশ : May 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

মা হওয়ার পর প্রথমবারের জনসমক্ষে ক্যাটরিনা

মা হওয়ার পর প্রথমবার জনসমক্ষে দেখা গেল বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। স্বামী ভিকি কৌশলের সঙ্গে বিমানবন্দরে উপস্থিত হয়ে ভক্তদের নজর কাড়েন এই তারকা দম্পতি।

গত বছরের নভেম্বরে তাঁদের ঘর আলো করে আসে পুত্রসন্তান। এরপর থেকে মাতৃত্বকালীন সময় কাটাতে কিছুটা আড়ালেই ছিলেন অভিনেত্রী ক্যাটরিনা । যদিও এই সময়ের মধ্যে ভিকিকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে, তবে দীর্ঘদিন ক্যাটরিনাকে জনসমক্ষে দেখা যায়নি ।

সম্প্রতি বিমানবন্দরে একসঙ্গে হাজির হয়ে পাপারাজ্জিদের সামনে হাসিমুখে পোজ দেন দুজন। ভিকির পরনে ছিল বাদামি জ্যাকেট, আর ক্যাটরিনা ছিলেন কালো ওভারকোটে। অনেকদিন পর প্রিয় অভিনেত্রীকে দেখে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকে মন্তব্য করেন, মাতৃত্বের পরও ক্যাটরিনাকে আগের মতোই প্রাণবন্ত ও সুন্দর লাগছে।

এর আগে নেহা ধুপিয়ার সঙ্গে এক অনুষ্ঠানে নতুন বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন ভিকি। তিনি জানান, তিন মাস বয়সী সন্তানের জন্য এখনো খুব বেশি কিছু করার সুযোগ না থাকলেও তিনি সন্তানের বড় হয়ে ওঠার সময়টুকু উপভোগ করছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ক্যাটরিনা ও ভিকি তাঁদের সন্তান আগমনের খবর জানান। সেখানে তারা লিখেছিলেন, আনন্দ ও কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তারা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে অর্ধগলিত লাশ

1

ফখর জামান পড়েছেন শাস্তির কবলে

2

সড়ক দুর্ঘটনা রোধে নীলফামারীতে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

3

হাদির মৃত্যু হলে দেশ অচলের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

4

সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৫ ও জামায়াত পাচ্ছে ১৩

5

এক টিকিটে তিনবার আয়, ফিফার বাণিজ্যে আইনি জটিলতা

6

হাদিকে সিঙ্গাপুর নেওয়ার উদেশ্যে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্ব

7

নিরাপত্তা নিশ্চিত হলে নির্বাচন আয়োজনে প্রস্তুত জেলেনস্কি

8

আর্থিক ক্ষতির আশঙ্কায় পাকিস্তানকে রাজি করাতে তৎপর আইসিসি

9

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

10

সন্তান জন্ম দিতে ৬ কিমি হেঁটে গর্ভেই শিশুর মৃত্যু, মারা গেলে

11

চীন ও পানামা উত্তেজনা বিরাজ করছে,বন্দরের চুক্তি বাতিল ঘিরে।

12

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড হলো প্রতারণা প্যাকেজ-নাহিদ ইসলাম

13

ইউক্রেন হামলা করেছে রাশিয়ার সাবমেরিনে

14

দেশের পথে নাহিদা বৃষ্টির মরদেহ

15

কচুয়াইকে উন্নয়নের মডেল করতে চান বাবর ফারুকী

16

মাদারীপুরে সরকারি খাল ভরাটের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা

17

বাংলা নববর্ষ উপলক্ষে কুমিল্লায় বাঁশ ও বেতের পণ্য প্রদর্শনী

18

৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

19

গ্রেফতার সেই বিক্ষোভকারী সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করলো ইরা

20