NNTV
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাখাইনের হাসপাতালে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা

মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি হাসপাতালে সাম্প্রতিক বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে রাখাইন রাজ্যে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন ও সহিংসতা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ এবং সহিংসতায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহানুভূতি প্রকাশ করছে।

এতে বলা হয়, বাংলাদেশ বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনাগুলোর সুরক্ষার ওপর গুরুত্ব আরোপ করে জানিয়েছে, কোনো ধরনের বৈষম্য ছাড়াই আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী এসব স্থাপনা ও নাগরিকদের রক্ষা করতে হবে। একইসঙ্গে রাখাইন রাজ্যের সব জনগোষ্ঠী—রোহিঙ্গা ও রাখাইনসহ—সহিংসতার বাইরে রাখার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংসতা বন্ধে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে জান্তার বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৭০ জনেরও বেশি মানুষ। গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তবর্তী ম্রাউক-উতে এ হামলার ঘটনা ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিকিমে বারবার ভূমিকম্প, কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও

1

সারাদেশে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

2

যুদ্ধ পরিস্থিতিতে ইরানের কৌশল কী?

3

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যালয়ে চুরি

4

মাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে অর্ধগলিত লাশ

5

মার্কিন রণতরী ঢুকেছে মধ্যপ্রাচ্যে ক্ষুব্ধ ইরান ও হিজবুল্লাহ-

6

বিপিএল পয়েন্ট টেবিলে র্শীষে রংপুর ,সবোর্চ্চ কম পয়েন্টে আছে ন

7

ধূমপানমুক্ত কুড়িগ্রাম জেলার সব ভোটকেন্দ্র

8

সিলেটে বিএনপির জনসভা, আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ

9

রণবীরের ধুরন্ধর ছাড়িয়ে গেল পুষ্পা টু

10

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

11

গুলশানে অফিস শুরু করলেন তারেক রহমান

12

মিয়ানমারে নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণ সম্পন্ন,এগিয়ে আছে স

13

বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশের খেসারত দিলেন আমানিয়া হোটেল

14

হাদি হত্যার অভিযোগপত্র বুধবার: স্বরাষ্ট্র উপদেষ্টা

15

চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে : কুমিল্লা-৪ (দেবিদ্ব

16

নোয়াখালীতে নিহত বিএনপি নেতার পরিবারের খবর নিলেন তারেক রহমান

17

ভেনেজুয়েলার পর যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য হতে পারে ইরান

18

চট্টগ্রামের এক গ্রাম থেকেই তিন এমপি

19

ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য

20