NNTV
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় দুর্বৃত্তরা কেটে দিল কৃষকের পেঁয়াজের চারা

কুষ্টিয়ার কুমারখালীতে এক কৃষকের ১০ শতাংশ জমির পেঁয়াজের চারা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের পশ্চিমপাড়া মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষকের নাম বাদশা হোসেন (৫৫)। তিনি ওই গ্রামের মৃত হারেজ আলী শেখের ছেলে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে পশ্চিমপাড়া মাঠে সরেজমিন গিয়ে দেখা যায়, মাঠে কলা, বেগুন, শাক - সবজি, পেঁয়াজ, রশুনসহ হরেকরকম চাষাবাদ করেছেন কৃষকরা। সেখানে কৃষক বাদশার পেঁয়াজের বীজতলা রয়েছে। বীজ তলায় জন্মানো রোপনযোগ্য প্রায় ৯০ ভাগ চারা কেটে ফেলা রয়েছে। সেখানে আহাজারি করছেন ক্ষতিগ্রস্থ কৃষক।

এ সময় পেঁয়াজ চাষি বাদশা হোসেন বিলাপ করতে করতে বলেন, ১০ শতাংশ জমিতে তিন কেজি পেঁয়াজের বীজ বপন করেছিলাম। বীজ থেকে যে চারা জন্মেছে তা সপ্তাহখানেকের মধ্যেই তিন বিঘা জমিতে রোপন করা হবে। সেজন্য জমিও প্রস্তুতির কাজ চলছে। হঠাৎ সকালে আসে দেখি আমার সব শ্যাষ। ৯০ ভাগ চারা রাতের আধারে কে বা কারা শত্রুতা করে কেটে ফেলেছে। এবার পেঁয়াজ লাগাবনে কিভাবে? সারা বছর বউ ছোয়াল পাল নিয়ে খাবনে কি? 

তিনি আরো বলেন, বীজ, জমি চাষ, পরিচর্চাসহ ক্ষতি হয়েছে। গত বছর ১০ শতাংশ জমির চারা দিয়ে অন্তত তিন বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছিলাম। তাতে প্রায় ৩০০ মণ পেঁয়াজ উৎপাদন হয়েছিল। যা কয়েক লাখ টাকা বিক্রি করা হয়েছে। বিচারের আশায় তিনি থানায় মামলা করবেন বলে জানান।
স্থানীয়দের ভাষ্য, খবর শুনে সকালে মাঠে এসে দেখা গেছে বাদশার জমির পেঁয়াজের চারা কাটা। তবে কে বা কারা এমন জঘন্য কাজ করেছে তা কেউ দেখিনি। অপরাধী যেই হোক তার শাস্তি হওয়া দরকার।

দুপুরে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, রাতের আধারে এক কৃষকের জমির পেঁয়াজ ক্ষেতের চারা কেটে ফেলার লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৈনিক নীরবাংলার ১৭তম বর্ষপূর্তিতে কামরুল ইসলামের সম্মাননা

1

২০২৬ বিশ্বকাপ থেকে ফিফা যত টাকা আয় করল

2

যশোরে দুই দোকানে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর

3

সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ তরুণদের

4

শিশু সাজিদ গভীর নলকূপে আটকে আছে, মায়ের হৃদয়বিদারক আকুতি

5

ঈদের ছুটিতে লোকারণ্য দেশের পর্যটন স্পটগুলো

6

কক্সবাজারে জব্দ করা হয়েছে অবৈধ কারেন্ট জাল

7

যেসব কার্যসূচি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে থাকছে

8

মাদারীপুর প্রবীণ সাংবাদিক ইয়াকুব খান (শিশির) আমাদের মাঝে আর

9

আজ বিশ্ব ধরিত্রী দিবস

10

ইরানের টিকে থাকার পরিকল্পনা

11

১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করলো নারায়ণগঞ্জ সিটি করপোর

12

নিজ দায়িত্বে প্রচার উপকরণ সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জ

13

‘আসন্ন নির্বাচনে সব ভোটকেন্দ্রে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি

14

কোরআনের দৃষ্টিতে যারা ক্ষতিগ্রস্ত

15

যমুনায় এনসিপির দুই নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে

16

আজ বিশ্ব সাইকেল দিবস

17

বাঁশখালীর ১০০ পরিবার পাচ্ছে নতুন ঘর

18

আরও ৬২ হাজার মেট্রিক টন গম এলো যুক্তরাষ্ট্র থেকে

19

ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ হারালেন সিলেটের যুবক

20