NNTV
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীর মোহনপুরে কৃষককে ভেকুর নিচে ফেলে হত্যার অভিযোগ

রাজশাহী মোহনপুর উপজেলায় পুকুর খননের ভেকুর (এক্সেভেটর) চাকার নিচে পড়ে জুবায়ের হোসেন (২৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভেকুটিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা। 

বুধবার রাত ৯টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের একই গ্রামের রফিজের ছেলে। তিনি কৃষি কাজ করতেন। 

নিহতের পরিবারের দাবি, পুকুর খননে বাধা দেওয়া জুবায়েরকে ভেকুর চাকার নিচে ফেলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তারা বিচার চান। 

এদিকে, ঘটনার পরে ভেকু চালক আবদুল হামিদকে (২৮) আটক করে পুলিশ। আটক হওয়া হামিদ টাঙ্গাইল জেলার কাদিমহামজানি উত্তরপাড়ার সবুর উদ্দিনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পালশা গ্রামে ভেকু দিয়ে পুকুর খনন করা হচ্ছিল। কৃষিজমি রক্ষায় স্থানীয়দের সঙ্গে জুবায়েরও বাধা দেন। এ সময় ভীমনগর গ্রামের কয়েকজনের সঙ্গে এলাকাবাসীর বাগবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে ভেকুর নিচে পড়ে জুবায়ের গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়।

এদিকে, খবর পেয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার ঘটনাস্থল ও নিহতের বাড়িতে যান। এ সময় তিনি নিহতের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার বলেন, ফসলি জমিতে পুকুর খনন করবে জেনে এলাকাবাসী বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ভেকুর মাটি খোড়া যন্ত্রের সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন। পরে তার মৃত্যু হয়। 

তিনি বলেন, আমি এখানে আসার পরে শুনেছি ঘটনার পরে জনতা ভেকুতে আগুন দিয়েছে। এছাড়া, পুলিশ ভেকু চালকে আটক করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। ভেকু চালক আব্দুল হামিদকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে সরকার আসুক চীন বাংলাদেশ একসাথে কাজ করবে : প্রধান উপদেষ্টা

1

ইরানের সঙ্গে ‘পরোক্ষ’ আলোচনায় যুক্ত থাকার কথা জানালেন ট্রাম্

2

নিলামের মাধ্যমে হবে পিএসএলের খোলোয়াড় নির্বাচন

3

ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল

4

জাপানে সতর্কতা জারি করা হয়েছে মেগা ভূমিকম্পের

5

ইরানি বন্দর অবরোধে মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুর মতো’ আচরণ করছে

6

তারেক রহমান দুঃখ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছেন হাদি গুলিবিদ্ধ

7

৭,৩৪৫ কোটি টাকার বড় ঝুঁকিতে আইসিসি

8

যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক‍্যারাভান’

9

লক্ষ্মীপুরে ছয়টি অবৈধ ভোটের সিলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

10

সিলেটে অবতরণ করলো তারেক রহমানকে বহনকারী বিমান

11

আড়ংয়ে চাকরি, যারা আবেদন করতে পারবেন

12

নিউইয়র্কের নতুন ফার্স্ট লেডি রামা দুওয়াজির পরলো ভাড়া করা প

13

কারওয়ান বাজারে চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে হামলা ও পাল্টাপাল

14

মোহনগঞ্জে প্রতিবেশীর ঘর থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

15

পলিটিকো জরিপে যুক্তরাষ্ট্র নিয়ে কঠোর বার্তা কানাডিয়ানদের

16

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন

17

নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে উদ্বোধন হয়েছে সেলাই প্রশিক্

18

নরসিংদীতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশ

19

বাংলাদেশের তিন সিনেমা যাচ্ছে রটারড্যামে

20