NNTV
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

উলিপুরে সিএনজি থেকে ২৭ কেজি গাঁজা জব্দ

কুড়িগ্রামের উলিপুরে পুলিশের চেকপোস্টে ধাওয়া খেয়ে উল্টে যাওয়া একটি সিএনজি থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উলিপুর পৌরসভার মোহাম্মদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উলিপুর থেকে চিলমারীগামী একটি সিএনজি চেকপোস্টে পুলিশের উপস্থিতি টের পেয়ে হঠাৎ দিক পরিবর্তন করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি উল্টে যায়। পরে চালক ও যাত্রীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে দুর্ঘটনাকবলিত সিএনজি তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ৭টি প্যাকেটে মোট ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম জানান, গাঁজার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় উলিপুর থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক দুই মন্ত্রীসহ ২২ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী

1

ট্রাম্পের টার্গেটে রয়েছে ৫ দেশ

2

ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

3

ইরানে বিক্ষোভকারীদের হামলায় ভেঙে ফেলা হলো কাসেম সোলাইমানির ভ

4

তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে আরও ২ হাজার ২৫ জনের প্রাণহানি

5

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ফের গ্রেপ্তার

6

তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পঞ্চগড়, হাড়কাঁপানো শীতে জনজীবন

7

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

8

মুম্বাইয়ে শতকোটি টাকায় বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

9

১৫০০ স্বাক্ষর দরকার তাসনিম জারার ।

10

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

11

যুদ্ধ বন্ধের জন্য ইরান ৫ টি শর্ত

12

নরসিংদীতে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত

13

মিয়ানমারে মধ্যরাতে মৃদু ভূমিকম্প অনুভূত

14

তীব্র তাপদাহ ও খাবার পানির সংকটে হাঁসফাঁস করছে জাপানিরা

15

দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: ইকবাল হাসান মাহমুদ টুকু

16

এক বছরে ১২৯ সাংবাদিক নিহত, সর্বাধিক হত্যার অভিযোগ ইসরায়েলের

17

প্রো-অ্যাক্টিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেডের ১৫তম বার্

18

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর শী

19

ডোনাল্ড ট্রাম্প: ভেনেজুয়েলার দায়িত্ব আমার

20