NNTV
প্রকাশ : Feb 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে নিখোঁজ কলেজছাত্রীর মরদেহ মিলল পুকুরে তিন দিন পর

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশের পুকুর থেকে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত ধরিত্রী রানী ওই এলাকার ক্ষিতিশ চন্দ্র বর্মনের একমাত্র মেয়ে। তিনি স্থানীয় সাকোয়া ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। সাঁতার না জানা ওই কলেজছাত্রী পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন পুলিশ ও পরিবারের লোকজন।

নিহত কলেজছাত্রীর পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে সাকোয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দীপেন চন্দ্র বর্মন জানান, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই ধরিত্রী রানীর খোঁজ পাচ্ছিলেন না পরিবারের লোকজন। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে পরদিন বুধবার পরিবারের পক্ষ থেকে বোদা থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শুক্রবার সকালে বাড়ির পাশে একজন প্রতিবেশীর পুকুরের পানিতে মেয়ে মানুষের মাথার চুল ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন। বিষয়টি সন্দেহ হলে তাঁরা আশপাশের লোকজনকে জানান। বিষয়টি ভালোভাবে দেখতে গিয়ে পানিতে ধরিত্রী রানীর লাশ ভাসতে দেখেন।

মুহূর্তেই এই খবর আশপাশ এলাকায় ছড়িয়ে পড়লে লাশ দেখতে পুকুর পাড়ে ভিড় করতে থাকেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ। খবর পেয়ে বোদা থানা–পুলিশের সদস্যরা পুকুর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠান।

এসব তথ্য নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মালিক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পুকুর থেকে ওই কলেজছাত্রীর লাশ উদ্ধারের পর প্রাথমিক সুরতহালে শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আর লাশ দেখে প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তারপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ‘মিত্রদেশ’ কুয়েতের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ

1

মুন্সীগঞ্জে জয় হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব

2

তরুনদের তারেক রহমান বললেন ‘স্যার’ না ডেকে ‘ভাইয়া’বলুন

3

সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন

4

আইসিসি জানিয়েছে বিশ্বকাপে মুস্তাফিজ থাকলে দলের নিরাপত্তা ঝু

5

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য-সম্মিলন

6

বিসিবি পরিচালক নাজমুলের পদত্যাগের দাবিতে জড়ো হচ্ছেন ক্রিকেট

7

নিজ নাগরিকদের ইরাক ছাড়তে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র

8

শুক্রবার সকাল থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল

9

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সামান্তা শারমিন।

10

বাংলাদেশের নির্বাচন গিয়ে যুক্তরাজ্যের সতর্ক বার্তা

11

রাজধানীর তাপমাত্রা নামল ১৫ ডিগ্রির ঘরে

12

যশোরের কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির আত্ম

13

আবারও ওয়ানডে বোলার র‌্যাংকিংয়ে শীর্ষে অ্যালানা কিং

14

পলাতক ব্যক্তিরা হতে পারবেন না ভোট প্রার্থী

15

মৎস্যজীবী দল নেতা যোগ দিলেন জামায়াতে,করলেন দুগ্ধ স্নান

16

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২৪৫টি ফ্লাইট বাতিল

17

ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে রাশিয়া, আশ্বাস পুতিন

18

কেরানীগঞ্জে সাভারের ৩ ইউনিয়ন সংযুক্তির প্রতিবাদে বিক্ষোভ

19

মালয়েশিয়ার সুলতানের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশি রাষ্ট

20