NNTV
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীর পলাশে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নরসিংদীর পলাশ উপজেলায় দোকান বন্ধ করে ফেরার পথে বাড়ির ফটকে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুরে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিহত ব্যক্তির নাম শরৎ চক্রবর্তী ওরফে মণি (৪০)। তিনি পার্শ্ববর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের উত্তর সাধারচর গ্রামের মোহন চক্রবর্তীর ছেলে। পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে পৈতৃক মুদিদোকান পরিচালনার পাশাপাশি এক্সকাভেটর (খননযন্ত্র) ভাড়া দিতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মনি চক্রবর্তী তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। বাড়ি যাওয়ার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এ সময় দুর্বৃত্তরা এলোপাথাড়ি ছুরিকাঘাতে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়।

পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, অপরাধীদের আটক করতে পুলিশের অভিযান চলমান আছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে পরকীয়ার জেরে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী

1

ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় রুশ হামলা

2

কুলাউড়ায় বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ আটক-৬

3

বেলুচিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৪০

4

বছরের শুরুর প্রথম দিন প্রাথমিকের বই পেলো শতভাগ শিক্ষার্থী

5

নাসার রোমান টেলিস্কোপ মানচিত্র বানাবে মহাবিশ্বের ফাঁকা জায়গা

6

গণভোট ভবিষ্যতের বাংলাদেশ নির্ধারণ করবে বললেন বরিশালে অধ্যাপক

7

ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগের নেতা

8

ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ ক্রিকেটার শফিউল ইসলাম

9

মেক্সিকোয় বিমান বিধ্বস্ত, নিহত ৬

10

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

11

ঝালকাঠিতে ট্রলি থেকে ছিটকে চালক নিহত

12

ছাত্রদল সভাপতি দুঃখপ্রকাশ করে যা বললেন

13

লালমনিরহাটে তাপমাত্রা নেমে ৯ ডিগ্রিতে

14

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

15

ডা. জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী তারেক রহমান

16

কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা ৪ জন আটক

17

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

18

সাভারে যুবলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলা, আ

19

ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসনকে চিঠি পাঠাল ইসি

20