NNTV
প্রকাশ : Dec 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওপেনএআই আনল নতুন এআই ইমেজ মডেল

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি তৈরির প্রযুক্তিতে নতুন অগ্রগতি আনল ওপেনএআই। প্রতিষ্ঠানটি ‘জিপিটি ইমেজ ১.৫’ নামে একটি নতুন ইমেজ জেনারেশন মডেল উন্মোচন করেছে। মঙ্গলবার থেকে এই মডেলটি চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। এপিআইয়ের (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) মাধ্যমেও এটি ব্যবহার করা যাবে।

ওপেনএআই জানিয়েছে, নতুন এই মডেল আগের তুলনায় নির্দেশনা অনেক ভালোভাবে বুঝতে পারে। ফলে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী ছবি তৈরি ও সম্পাদনা আরও নিখুঁত হবে। সবচেয়ে বড় পরিবর্তন হলো, ছবি তৈরির গতি আগের চেয়ে প্রায় চার গুণ বেড়েছে।

প্রতিষ্ঠানটির আগের ইমেজ মডেল ‘জিপিটি ইমেজ ১’ প্রকাশিত হয়েছিল চলতি বছরের এপ্রিলে। নতুন সংস্করণে যুক্ত হয়েছে উন্নত পোস্ট–প্রোডাকশন সুবিধা (ছবি তৈরির পর সম্পাদনার কাজ)। এখন ছবি সম্পাদনার সময় মুখের অভিব্যক্তি, আলো, রঙ ও ছবির সামগ্রিক গঠন ঠিক রাখা সহজ হবে।

এআই দিয়ে ছবি সম্পাদনায় আগে একটি বড় সমস্যা ছিল ধারাবাহিকতা। ছোট কোনো পরিবর্তনের অনুরোধ দিলেই পুরো ছবি বদলে যেত। ওপেনএআই বলছে, নতুন মডেলে এই সমস্যা অনেকটাই কমবে।

চ্যাটজিপিটিতে ছবির জন্য আলাদা একটি ইন্টারফেসও যুক্ত করা হয়েছে। সাইডবারে থাকা এই অংশটি একটি ‘ক্রিয়েটিভ স্টুডিও’র মতো কাজ করবে। এখানে ছবি দেখা, সম্পাদনা করা এবং নতুন আইডিয়া নেওয়া সহজ হবে।

এআই প্রযুক্তির বাজারে প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে। গুগলের জেমিনি সিরিজের সঙ্গে পাল্লা দিতেই ওপেনএআই দ্রুত নতুন মডেল আনছে। ওপেনএআই বলছে, তাদের লক্ষ্য একটাই—ব্যবহারকারীর ভাবনাকে দ্রুত বাস্তবে রূপ দেওয়া এবং শব্দের পাশাপাশি ছবির মাধ্যমে গল্প বলাকে আরও সহজ করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ

1

রাশিয়ার ভয়াবহ হামলায় কাঁপল ইউক্রেনের রাজধানী, নিহত ১৩

2

হাতিয়ায় ব্রিজের সয়েল টেস্ট করতে গিয়ে মাটির নিচ থেকে বের

3

যুক্তরাষ্ট্রজুড়ে তুষারঝড়,১৩ হাজার ফ্লাইট বাতিল

4

পাকিস্তানে শপিংমলে আগুন, ৫ জনের মৃত্যু

5

নেপালে একীভূত হচ্ছে দুই দল রাজতন্ত্র ফেরাতে

6

নিউজ আলো’র শুভ উদ্বোধন: বর্ণাঢ্য আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠলো ন

7

নকআউটের পূর্বেই আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

8

বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় পৌঁছেছে আইসিসির প্রতিনিধি

9

বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল সং

10

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ তৈয়্যব

11

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

12

ব্যালট পেপার নিয়ে পালালো অপরাধে তিন বছরের কারাদণ্ড যুবকের

13

আইন ও নিরাপত্তা উপদেষ্টা সাক্ষাৎ করলেন বিদেশি অতিথিদের সঙ্গে

14

৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, সংযোগ দিতে ইসির চিঠি

15

জ্বালানি মজুত বাড়াতে আরও ৫ লাখ টন তেল কিনছে সরকার

16

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর কারাগারে

17

খুলনায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ডাক কর্ম

18

এক টিকিটে তিনবার আয়, ফিফার বাণিজ্যে আইনি জটিলতা

19

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন

20