NNTV
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের

মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন ভারতীয় বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া। খবর এনডিটিভির।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই ঘোষণা দিয়ে জানান, ভারতে মুস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে বিতর্ক ও রাজনৈতিক চাপের পর কেকেআরকে এই নির্দেশ দিয়েছে বোর্ড। শুরুতে বিসিসিআই ‘অপেক্ষা ও পর্যবেক্ষণের’ নীতি অনুসরণ করলেও শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হলো তাদের।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক বিবৃতিতে বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিত সাইকিয়া বলেন, ‘বর্তমানে যে সামগ্রিক পরিস্থিতি বিরাজ করছে, তার কারণে বিসিসিআই কেকেআরকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছাড়তে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে, কেকেআর যদি বিকল্প কোনো খেলোয়াড় নিতে চায়, বিসিসিআই সেই অনুমতি দেবে।’ তার বক্তব্যে মূলত ভারত ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার দিকেই ইঙ্গিত করা হয়েছে।

গত ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত আইপিএলের মিনি-নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। নিলামে চেন্নাই সুপার কিংস ও কেকেআরের মধ্যে মোস্তাফিজকে নিয়ে তীব্র দরকষাকষি হয়। শেষ পর্যন্ত কেকেআরই তাকে দলে নেয়। এর মাধ্যমে আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড গড়েন মোস্তাফিজ।

তবে নিলামের পর থেকেই বিষয়টি ঘিরে ভারতে রাজনৈতিক বিতর্ক দানা বাঁধে। কেকেআরের সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হন বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব। ভারতের ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর প্রকাশ্যে শাহরুখ খানের সমালোচনা করে বলেন, ‘বাংলাদেশে হিন্দুরা চরম নির্যাতনের শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে সেই দেশ থেকে একজন ক্রিকেটারকে দলে নেওয়া অমানবিক।

এই সমালোচনায় যুক্ত হন অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসিও। তিনি শাহরুখ খানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

এ ছাড়া শিব সেনা নেতা সঞ্জয় নিরুপম মন্তব্য করেন, ‘বর্তমান পরিস্থিতিতে ভারতে বাংলাদেশি কোনো খেলোয়াড়ের সঙ্গে যুক্ত থাকা ঝুঁকিপূর্ণ হতে পারে। শাহরুখ খানের নিজের নিরাপত্তা ও ভারতের স্বার্থের কথা বিবেচনা করেই মোস্তাফিজকে দলে না রাখার অনুরোধ জানাচ্ছি।’

অন্যদিকে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রিনাতে এই বিতর্কের দায় বিসিসিআই ও আইসিসির ওপর চাপিয়ে প্রশ্ন তুলেছেন, ‘প্রথমেই জানতে চাই, বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএলের নিলামের পুলে কে রেখেছিল? এই প্রশ্নের উত্তর বিসিসিআই ও আইসিসিকে দিতে হবে।’

সব মিলিয়ে রাজনৈতিক চাপ, কূটনৈতিক টানাপোড়েন এবং ক্রমবর্ধমান সমালোচনার মধ্যেই শেষ পর্যন্ত বিসিসিআই হস্তক্ষেপ করল। ফলে আইপিএল ২০২৬-এ মোস্তাফিজুর রহমানকে ছাড়তে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুর জেলা হাসপাতালে দীর্ঘ প্রতীক্ষার পর আইসিইউ সেবা চাল

1

সুদানে আরএসএফের হামলার নিন্দা জানাল সৌদি আরব

2

কুয়েতের সেনাবাহিনী সফলভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতি

3

সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

4

ওপেনএআই আনল নতুন এআই ইমেজ মডেল

5

ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগের নেতা

6

বিএনপির দুঃসময়ের কাণ্ডারি খোন্দকার দেলোয়ার: জিন্নাহ কবির

7

৯৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙল লাথাম-কনওয়ের ব্যাটে

8

ঢাকায় থানা ঘেরাও করে বিক্ষোভ

9

লক্ষ্মীপুরে ভুয়া সিল জব্দের ঘটনায় মামলা, গ্রেফতার ১

10

দেশের সাত জেলায় বইছে তাপপ্রবাহ

11

ইসলামে আকিকার গুরুত্ব ও বিধান

12

অ্যাশেজে ক্যাচ হাতছাড়া, ইংল্যান্ড দিয়েছে ৫০০ রান

13

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

14

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯

15

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

16

হাদির ওপর হামলার ঘটনায় সিডনিতে প্রবাসীদের বিক্ষোভ

17

দীর্ঘদিন লুকিয়ে প্রেমের পর আজ বিয়ে করছেন জেফার-রাফসান

18

ভয়াবহ দাবানলের ধোঁয়ায় আমেরিকার ১৮টি অঙ্গরাজ্যে বায়ুদূষণ স

19

ভূমিধস জয় উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন প্রধান উপ

20