NNTV
প্রকাশ : Mar 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জনের মাঝেই ভাইরাল নতুন ভিডিও

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুসংবাদ।  অনলাইনে বিষয়টি নিয়ে নানা জল্পনা ও আলোচনা শুরু হয় অনলাইনে।

মূলত ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে কিছু স্বল্প পরিচিত ও নির্ভরযোগ্য নয় এমন অনলাইন মাধ্যম প্রথমে এই খবর প্রকাশ করে। পরে তা ফেসবুক ও এক্সসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

এই গুজবকে আরও জোরালো করে ১৩ মার্চ প্রকাশিত একটি সংবাদ সম্মেলনের ভিডিও। সাম্প্রতিক সময়ে সেটিই ছিল টেলিভিশনে নেতানিয়াহুর সর্বশেষ আনুষ্ঠানিক উপস্থিতি।

কিছু ব্যবহারকারী দাবি করেন, ভিডিওটির একটি ফ্রেমে নেতানিয়াহুর ডান হাতে পাঁচের বদলে ছয়টি আঙুল দেখা গেছে। এ কারণে অনেকে ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে মন্তব্য করেন। তাদের মতে, এআই দিয়ে তৈরি ভিডিওতে প্রায়ই এমন কারিগরি ত্রুটি দেখা যায়।

এদিকে নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহুর এক্স অ্যাকাউন্ট কয়েকদিন নীরব থাকায় গুজব আরও ছড়ায়। অনেকেই ধারণা করতে থাকেন, পারিবারিক কোনো ঘটনার কারণে তিনি সামাজিক মাধ্যমে সক্রিয় নন।

তবে রবিবার নিজের এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে সব জল্পনার অবসান ঘটান নেতানিয়াহু।

ভিডিওতে দেখা যায়, জেরুসালেমের একটি কফির দোকানে এক কাপ গরম কফি হাতে নিচ্ছেন তিনি। সেখানে হিব্রু ভাষার একটি প্রবচনের উল্লেখ করে তিনি বলেন, কফির জন্য আমার মৃত্যু হয়েছে।

এই কথার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে কফি তিনি খুবই পছন্দ করেন। কোনো কিছুকে খুব ভালোবাসলে ইসরায়েলিদের মধ্যে এমন কথা বলার প্রচলন রয়েছে।

ভিডিওতে ছয় আঙুল বিতর্কের প্রসঙ্গ টেনে ক্যামেরার দিকে হাত দেখিয়ে তিনি বলেন, আপনারা কি এখন আমার হাতের আঙুল গুনে দেখতে চান।

এরপর তিনি ইসরায়েলি নাগরিকদের উদ্দেশে বলেন, ইরানের নিরবচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে সবাইকে নিরাপত্তা বিধি মেনে চলতে হবে।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলিদের সহনশীলতা তার নিজের, সরকারের, সেনাবাহিনী ও গোয়েন্দা বাহিনী মোসাদের শক্তির উৎস।

তিনি আরও বলেন, আমরা এমন কিছু উদ্যোগ নিয়েছি যা এখনই প্রকাশ করা সম্ভব নয়। তবে আমরা ইরানের বিরুদ্ধে তীব্র হামলা চালাচ্ছি। লেবাননের বিরুদ্ধেও।

এর মধ্যেই রবিবার ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী আইআরজিসি নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে তারা জানায়, আমরা শিশু হত্যাকারী নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করব, যদি সে এখনো জীবিত থাকে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে যাত্রীবাহী বাসে আগুন

1

দেশের ৯টি জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার প্রবণতা রয়েছে

2

আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস

3

যে কারনে বিমান অ্যান্টার্কটিকা এড়িয়ে চলে

4

নরসিংদী রেলস্টেশনে নিহত সাথী বেগমের পরিবারকে জেলা প্রশাসনের

5

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় মৃত্যুর সংখ্যা ৩৫

6

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির সম্মিতি দেননি ডোনাল্

7

আগামী শনিবার জুলাই শহীদদের স্মরণসভা , উপস্থিত থাকবেন প্রধানম

8

মাতৃমৃত্যুর হার বাড়ছে যুক্তরাজ্যে, পরবির্তন আসছে স্বাস্থ্য স

9

মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল, কানায় কানায় পূর্ণ

10

কাতারের দোহায় একাধিক বিস্ফোরণ

11

অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা গোপন রাখতে শিশুকে হত্যা

12

চেয়ারম্যান বাচ্চুকে অপসারণের দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখি

13

নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে

14

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

15

সিলেটে হাম উপসর্গ নিয়ে মৃত্যু আরেক শিশুর

16

যুক্তরাষ্ট্রের ‘মিত্রদেশ’ কুয়েতের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ

17

আইপিএলের সব সম্প্রচার বন্ধের নির্দেশ অন্তর্বর্তী সরকারের

18

নরসিংদীর বেলাবোতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারীর

19

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর সঠিক নয়: ইসি

20