NNTV
প্রকাশ : May 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবার ভারতজুড়ে বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম

ভারতজুড়ে বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের দাম বেড়েছে প্রতি লিটারে ৩ রুপি। একই হারে ডিজেলের দামও লিটার প্রতি ৩ রুপি বাড়ানো হয়েছে। এর ফলে এখন থেকে পেট্রোল ও ডিজেল কিনতে বাড়তি অর্থ খরচ করতে হবে ভোক্তাকে।

দেশটিতে অনেকদিন থেকেই পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার আশঙ্কা ছিল। আর সেই জল্পনাই এবার সত্যি হলো। সারাদেশেই ৩ রুপি করে দাম বাড়ানো হল এই দুই জ্বালানির।

এই দাম বৃদ্ধির ফলে কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৮.৭৪ রুপি। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৫.১৩ রুপি। 

ভারতের অন্যান্য শহরের মধ্যে দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৭.৭৭ রুপি, ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯০.৬৭ রুপি। এর পাশাপাশি দিল্লিতে সিএনজির দামও লিটার প্রতি ২ রুপি বাড়ানো হয়েছে। ৮৫ রুপি থেকে সেই দাম বেড়ে হয়েছে ৮৭ রুপি। মুম্বাইতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৬.৬৮ রুপি, ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৩.১৪ রুপি। 

চেন্নাইতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৩.৬৭ রুপি, ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৫.২৫ রুপি। 

দাম বৃদ্ধির বিষয়ে তেল কোম্পানিগুলোর পক্ষ থেকে এখনও নির্দিষ্ট করে কিছু বলা না হলেও মধ্যপ্রাচ্য অস্থিরতা এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্ববাজারে যেভাবে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রাখতেই তেলের দাম বাড়ানো হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

ইরান যুদ্ধের প্রেক্ষিতে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে । বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। যার ফলে তেল কিনতে বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে ভারতীয় তেল সংস্থাগুলোকে। কিন্তু তেলের দাম না বাড়ায় বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছিল তেল সংস্থাগুলোর। এমন এক প্রেক্ষিতে দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের।

সম্প্রতি পেট্রোল ও ডিজেল ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকী তিনি দেশবাসীকে ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শও দিয়েছেন। তার পরামর্শ মেনে একাধিক বেসরকারি সংস্থা এই নীতি চালু করেছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নিজের গাড়িবহরের সংখ্যা কমিয়ে দিয়েছেন। তার আহ্বানে সাড়া দিয়ে ভারতের একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার জ্বালানি তেল সাশ্রয়ে নিজেদের গাড়ি বহরের সংখ্যা কাটছাঁট করেছে।  

এমন এক প্রেক্ষিতে অনুমান করা গিয়েছিল আগামী দিনের জ্বালানি তেলের দাম বাড়তে চলেছে। অবশেষে সেই শঙ্কাই সত্যি হল। 

এদিকে, পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার কারণে মূল্যবৃদ্ধির শঙ্কাও তৈরি হয়েছে। এর ফলে বাস- ট্যাক্সিসহ পরিবহন খরচও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জ্বালানি তেলের সাথে সম্পর্কযুক্ত খাবারদাবার এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনে নিন নামাজ পড়ার ফজিলত ও না পড়ার ক্ষতি

1

পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

2

রাজশাহীতে গভীর রাতে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

3

বিএনপির নতুন কর্মসূচির ঘোষণা

4

কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা ৪ জন আটক

5

আর্থিক মামলায় কারাগারে গেলেন বলিউড কমেডিয়ান রাজপাল যাদব

6

ইরানে বিদেশি হস্তক্ষেপেরে বিরোধিতা চীনের,মধ্যপ্রাচ্যে শান্তি

7

বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন বলিউডের ‘আশিকি’ গার্ল :

8

ভারত পাচ্ছে মাইক্রোসফটের বড় বিনিয়োগ

9

দাওরায়ে হাদিসের ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে

10

বদলে যাওয়া ক্যাম্পাস

11

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

12

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

13

সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য অভিযোগ উঠেছে

14

রাজধানীর কেরানীগঞ্জের ভবনে আগুনের ঘটনায় বিজিবি মোতায়েন

15

শেখ ফরিদ আহমেদ মানিকের আগমন উপলক্ষে ইব্রাহিমপুর বিএনপির অঙ্গ

16

নির্বাচনকালীন রাজনৈতিক সংঘাতে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্বে

17

চট্টগ্রাম কাস্টমস হাউস নিলামে তুলেছে ২২০ কন্টেইনার পণ্য

18

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভ

19

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

20