NNTV
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ক্রিকেট দল ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন রমিজ রাজা

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে অনাকাঙ্ক্ষিতভাবে বাদ দেওয়ার ঘটনায় ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান ক্রিকেটীয় দ্বন্দ্বে এবার সংহতি প্রকাশ করেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী তারকা ও পিসিবির সাবেক সভাপতি রমিজ রাজা।

বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ধারাভাষ্য দিচ্ছেন পাক কিংবদন্তি। স্পষ্ট করে তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক এবং যৌক্তিক। রমিজ রাজা বলেন, আমার মতে, বাংলাদেশ তাদের জায়গায় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ, প্লেয়ারদের নিরাপত্তা সবার আগে।

খেলার সঙ্গে রাজনীতি মেশানোয় ভারতের সমালোচনা করেন রমিজ রাজা। রাজনীতির সঙ্গে বিন্দুমাত্র জড়িত না থাকার পরও মুস্তাফিজের সঙ্গে যা করা হয়েছে, তা ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করেছে বলেও মন্তব্য করেন তিনি।

রমিজ রাজা বলেন, খেলা ও রাজনীতি কখনো এক করা উচিত নয়। মুস্তাফিজের মতো একজন বিশ্বমানের বোলার কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন, অথচ তাকে যেভাবে রাজনৈতিক চাপের মুখে বাদ দেওয়া হয়েছে তা ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করেছে।

ভারতের আচরণের উদাহরণ টেনে পাক কিংবদন্তি আরও বলেন, এশিয়া কাপে ভারত নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফরে যায়নি এবং তাদের ম্যাচগুলো সরিয়ে নিয়েছিল। আজ বাংলাদেশের সঙ্গে যা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও সু চির সাজার মেয়াদ কমাল জান্তা সরকার

1

নরসিংদীর পলাশে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

2

অনার্স ১ম বর্ষের পরীক্ষার সময় পরিবর্তন করল জাতীয় বিশ্ববিদ্যা

3

পাঞ্জাব-এ ৮ মাসে ৯০০ নিহত: পুলিশের অভিযান ঘিরে কী ঘটছে?

4

৭ রানে ৫ উইকেট, সাকিবকে টপকে নাসুমের রেকর্ড

5

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

6

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী বৈঠক প্রণয় ভার্মার

7

আবারও ভেনেজুয়েলা উপকূলে মার্কিন বিমান হামলায় নিহত ৫ জন

8

নিউজিল্যান্ডের পরিকল্পনা: ২০৫০ সালের মধ্যে কয়েক মিলিয়ন বিড়াল

9

নদীর তলদেশ থেকে ২০ ঘণ্টা পর স্কুলছাত্র আবিরের মরদেহ উদ্ধার

10

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা

11

বাংলাদেশের চাল আমদানির সিদ্ধান্তে আনন্দ ভারতীয় ব্যবসায়ীদের

12

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

13

ময়মনসিংহে মরদেহ পোড়ানোর চেষ্টার ঘটনায় ১২ জনের ৩ দিনের রিমান্

14

ঈমান রক্ষায় ইসলামের সুস্পষ্ট নির্দেশনা

15

শিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা

16

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ ১২ পুলিশ কর্মকর্তাকে বদলি

17

ঢাকায় বেড়েছে শীতের দাপট, তাপমাত্রা ১২.৭ ডিগ্রি

18

‘ফাঁস’হলো বিজয়-রাশমিকার বিয়ের কার্ড

19

ইনকিলাব মঞ্চের উদ্যোগে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু

20