NNTV
প্রকাশ : Feb 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

এপস্টেইন কেলেঙ্কারিতে ক্লিনটন দম্পতির কঠিন অবস্থান

প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন–সংক্রান্ত কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তদন্ত নিয়ে দীর্ঘ কয়েক মাসের অচলাবস্থার পর এই সিদ্ধান্ত এলো। হাউস ওভারসাইট কমিটির সামনে তারা হাজিরা দিতে অস্বীকৃতি জানানোয় এতদিন সাক্ষ্য গ্রহণের বিষয়টি ঝুলে ছিল। 

বিল ক্লিনটনের ডেপুটি চিফ অব স্টাফ সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি লেখেন, সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী তদন্ত কমিটির সামনে উপস্থিত হবেন ।

এই সিদ্ধান্ত আসে এমন এক সময়ে, যখন রিপাবলিকান–নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ উভয় ক্লিনটনকে আইনি তলব অমান্যের অভিযোগে ‘ক্রিমিনাল কনটেম্পট’ ঘোষণার বিষয়ে ভোটাভুটি করতে পারে—এমন আলোচনা চলছিল।

মার্কিন বিচার বিভাগ প্রকাশিত এপস্টেইন–সংক্রান্ত নথিতে বিল ক্লিনটনের একটি ছবি থাকলেও তিনি কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। রিপাবলিকানদের নেতৃত্বাধীন হাউস ওভারসাইট কমিটি গত মাসের শেষ দিকে ক্লিনটন দম্পতিকে অবমাননার অভিযোগে অভিযুক্ত করার প্রস্তাব অনুমোদন করে; এতে কয়েকজন ডেমোক্র্যাট সদস্যও সমর্থন দেন।

সে সময় কমিটির চেয়ারম্যান জেমস কোমার বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’।

ক্লিনটন দম্পতির আইনজীবীরা কমিটির তলবকে ‘কার্যকরযোগ্য নয়’ বলে উল্লেখ করে জানান, এপস্টেইন বিষয়ে তাদের কাছে থাকা ‘সীমিত তথ্য’ ইতোমধ্যে দেওয়া হয়েছে। তারা আরও বলেন, এই আইনি তলব রাজনৈতিক প্রতিপক্ষকে বিব্রত করার কৌশল ছাড়া কিছু নয়।

সোমবার সন্ধ্যায় ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে নিশ্চিত করেন, ক্লিনটন দম্পতি তদন্ত কমিটির সামনে হাজির হবেন। তিনি লেখেন, তারা সদিচ্ছার ভিত্তিতে আলোচনা করেছেন এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য একটি দৃষ্টান্ত স্থাপনের প্রত্যাশা করছেন।

এপস্টেইনের নির্যাতনের শিকারদের কেউ কখনো বিল ক্লিনটনের বিরুদ্ধে অভিযোগ তোলেননি। এপস্টেইনের অপরাধ সম্পর্কে জানতেন—এমন অভিযোগও তিনি বরাবরই অস্বীকার করে আসছেন।

কংগ্রেসের নির্দেশে বিচার বিভাগ যে ছবিগুলো প্রকাশ করেছে, তাতে বিল ক্লিনটনকে এপস্টেইনের সঙ্গে এবং তার মালিকানাধীন একটি সম্পত্তিতে দেখা যায়। একটি ছবিতে তাকে সুইমিং পুলে এবং আরেকটিতে হট টাবের মতো স্থানে শুয়ে থাকতে দেখা যায়। এ বিষয়ে ক্লিনটনের মুখপাত্র জানান, ছবিগুলো বহু পুরোনো এবং এপস্টেইনের অপরাধ প্রকাশ্যে আসার আগেই ক্লিনটন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন।

হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান আগেও উল্লেখ করেছিলেন, ক্লিনটন দম্পতিকে তলবের সিদ্ধান্ত দ্বিদলীয়ভাবে অনুমোদিত হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, তাদের আইনজীবীদের সঙ্গে দীর্ঘ সময় ধরে যোগাযোগ করা হলেও তারা বারবার সময়ক্ষেপণ করেছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে নির্বাচনী প্রচারণা করার ফলে শ

1

চট্টগ্রামে ৩৪৫ রোহিঙ্গা নাগরিককে আটক

2

দেড় লাখ টন ডিজেল যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

3

যুক্তরাজ্যে মসজিদে ছুরি-কুঠার নিয়ে ঢুকে আটক একজন

4

সেরা চলচ্চিত্রের খেতাব পেল ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’

5

যৌন হয়রানির অভিযোগে শুটিং ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক জি

6

পৃথিবী আগের চেয়ে দ্রুত গরম হচ্ছে, সতর্ক করলেন বিজ্ঞানীরা

7

কৃষক দলের উদ্যোগে দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের আত

8

মাত্র ২১ বছর বয়সেই প্রাণ হারালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নু

9

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড হলো প্রতারণা প্যাকেজ-নাহিদ ইসলাম

10

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

11

১৯৯তম শোলাকিয়া ঈদ জামাতে লাখো মুসল্লির ঢল

12

আফগানিস্তানে পাকিস্তান করলো বিমান হামলা

13

ধূমপানমুক্ত কুড়িগ্রাম জেলার সব ভোটকেন্দ্র

14

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত

15

বিশ্ব ক্রিকেটে ভারতের মাটিতে বাংলাদেশ দল খেলবি কি ,খেলবে না

16

৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের

17

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি সকালে নয়, হবে বিকেলে

18

টানা পাঁচ দিন হতে পারে বজ্রবৃষ্টি

19

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

20