NNTV
প্রকাশ : Jan 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের আহ্বান: ছাত্রদল ও ছাত্রশিবিরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ডাকসুর ভিপি সাদিক কায়েম জানিয়েছেন যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদল ও ছাত্রশিবিরসহ সকল ছাত্র সংগঠন এবং বিএনপি-জামায়াতসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জুলাই বিপ্লবের চেতনা সংরক্ষণ এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই বৈঠকে অংশ নেন ডাকসুর প্রতিনিধিরা। বৈঠকের শুরুতে তারা সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোক বইয়ে স্বাক্ষর করেন।

বৈঠক শেষে সাদিক কায়েম বলেন, তারেক রহমান দেশের ছাত্রসমাজের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। তিনি বিশেষভাবে জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তির ঐক্য অটুট রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, রাজনীতিতে মতভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য হলেও বাংলাদেশ ও জুলাই বিপ্লবের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সাদিক কায়েম আরও জানান, তারেক রহমান বিএনপি-জামায়াতসহ সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল এবং ছাত্রদল-ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠনকে একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, জুলাই বিপ্লব দেশবাসীর সামনে একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তবে বিপ্লব-পরবর্তী সময়ে সৃষ্ট বিভাজনকে কাজে লাগিয়ে দিল্লির তাঁবেদার ও পতিত ফ্যাসিস্ট শক্তি নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ডাকসু ভিপি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মাটি ও মানুষকে ভালোবেসে বাংলাদেশপন্থি রাজনীতি চর্চা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই আগামী দিনের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে তরুণ প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। পাশাপাশি ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোটের মতো উদ্যোগে তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

বৈঠকে আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়েও আলোচনা হয়। সাদিক কায়েম অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও নির্দেশদাতারা এখনো গ্রেপ্তার হয়নি এবং তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

তিনি পরিশেষে উল্লেখ করেন যে, রাজনৈতিক আদর্শে ভিন্নতা থাকা সত্ত্বেও জুলাই বিপ্লবের লক্ষ্য অর্জন এবং ফ্যাসিবাদের বিচার প্রক্রিয়া সুনিশ্চিত করার লক্ষ্যে দেশের ছাত্রসমাজ রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাসেলস সফরে সিনেমা ‘মাস্টার’ টিম

1

নারায়ণগঞ্জে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা

2

রাজশাহীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার বাড়িতে অগ্নিসংযোগের অ

3

জনগণের অর্থ যারা লুটপাট করেছে, জনগণ তাদের প্রত্যাক্ষাণ করেছে

4

রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে ১০ জন নিহত

5

৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

6

নৌ উপদেষ্টা বলেছেন হাদির খুনিরা দেশের বাহিরে পালালেও খুঁজে আ

7

আমার এলাকাকে শেষ করেছে,মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি:মির্জা আব্

8

রাজবাড়ীতে ওয়ালটন শো-রুমে শো-রুমে চুরির অভিযোগ

9

সারা দেশে টানা পাঁচ দিন ভারী বর্ষণের আশঙ্কা

10

রাজধানীর ৬০ শতাংশ এলাকা বড় ভূমিকম্পে ঝুঁকিতে, বলছে সমীক্ষা

11

সিলেটে নির্বাচনী জনসভায় তারেক রহমান  বলেন:জেতানোর মালিক আল্ল

12

গণহত্যা দিবসে সাতক্ষীরা বধ্যভূমিতে শ্রদ্ধা

13

চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পাচারের চেষ্টা

14

নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে

15

সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

16

যে বিস্ময়কর স্থাপনা টিকে আছে ১৭শ' বছর ধরে

17

পটিয়ার নাইখাইনে ফুটবল প্রদানকালে সমাজ সেবক দিদারুল আলম

18

নববর্ষকে স্বাগত জানিয়ে রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা

19

ইরান-যুক্তরাষ্ট্র ফিরছে আলোচনায়, খামেনিকে হুঁশিয়ারি দিলেন ট

20