NNTV
প্রকাশ : Jan 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকার গুলশানে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার


ঢাকার গুলশানের কালাচাঁদপুর পশ্চিম পাড়ার একটি ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার মিমি (২৭) নামের এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গুলশান থানার পুলিশ শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করে। গুলশান থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গুলশান থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাত আনুমানিক একটার দিকে সংবাদ পেয়ে পুলিশ ওই ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিহত নারীর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই ভাড়া বাসায় দুই নারী একসঙ্গে থাকতেন। সাদিয়া আক্তার মিমি একটি বিউটি পার্লারে কাজ করতেন।

কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র ওমরাহ পালন করলেন চিত্রনায়িকা পূর্ণিমা

1

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল তেলআবিব

2

তিন দিনের পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া সেনাবাহিনী

3

বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াতের সঙ্গে এনসিপির জোটের সিদ্ধা

4

"নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ইফ

5

অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন

6

খামেনি নেই বদলে যাবে ইরানের রাজনীতি : ট্রাম্প

7

মানিকগঞ্জে ট্রাকের নিচে পড়ে শিশু নিহত

8

ঝালকাঠিতে ট্রলি থেকে ছিটকে চালক নিহত

9

জম্মু-কাশ্মীরের ক্রিকেটে বিতর্ক! হেলমেটে ফিলিস্তিনের পতাকা,

10

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে

11

সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরীর প্রাচীন সেতুটি পুনর্নির্মাণ

12

গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসের সংকট,দুর্ভোগে ভোটমুখী মান

13

শবে বরাতে দেশ ও জাতির জন্য উন্নতি কামনা তারেক রহমানের

14

ভিসা জটিলতা কাটাতে সরকারের উদ্যোগ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

15

সাত বছর পর পুলিশ অফিসার হয়ে ফিরছেন সাইফ

16

মাদকচক্রে ভয়ংকর কিশোর গ্যাং, জড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা

17

নরসিংদীতে তোফাজ্জল হোসেন মাস্টারকে পরিবহণ মালিক সমিতির ফুলেল

18

মুসলিম যুব কল্যাণ পরিষদ বাংলাদেশের মতবিনিময় সভা: নতুন কেন্দ

19

ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাক

20