NNTV
প্রকাশ : May 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবার ১৩ লাখ ডলারের গাড়ি কিনলেন ক্রিস্টিয়ানো রোনালদো

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আবারও মাঠের বাইরের বিলাসবহুল জীবনযাপনের কারণে আলোচনায় এসেছেন। এবার তিনি যুক্ত করেছেন প্রায় ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের একটি বিশেষ লাক্সারি গাড়ি তার সংগ্রহে।

জানা গেছে, রোনালদোর নতুন সংযোজনটি একটি কাস্টমাইজড মার্সিডিজ-এএমজি জি৬৩ ক্যাব্রিওলেট, যার মাত্র ২০টি ইউনিট বিশ্বে তৈরি করা হয়েছে। বিশেষ এই সংস্করণটি তার জন্য কাস্টমাইজড করা হয়েছে এবং এটি একটি বিরল সফট-টপ কনভার্টেবল এসইউভি।

গাড়িটির ডিজাইনে যুক্ত করা হয়েছে তার বর্তমান ক্লাব আল নাসরের হলুদ ও নীল রং। পাশাপাশি দরজার সিল অংশে তার বিখ্যাত ডাকনাম ‘CR7’ খোদাই করা আছে । জানা গেছে, বিলাসবহুল এই মডেলটি এক্সক্লুসিভিটির দিক থেকে সাধারণ জি-ওয়াগনের চেয়েও আলাদা  ।

ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা বর্তমানে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে খেলছেন। তার ক্লাব চুক্তি এবং ‘CR7’ ব্র্যান্ড মিলিয়ে তার সম্পদের পরিমাণ প্রায় ১.৪ বিলিয়ন ডলার বলে ধারণা করা হয়। তার গ্যারেজে ইতিমধ্যেই বুগাটি, ফেরারি ও ল্যাম্বরগিনির মতো বিশ্বের শীর্ষস্থানীয় বিলাসবহুল ব্র্যান্ডের একাধিক গাড়ি রয়েছে।

এদিকে মাঠের পারফরম্যান্সেও ভালো অবস্থানে রয়েছে আল নাসর। দলটি বর্তমানে লিগ শিরোপার দৌড়ে আছে এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। আগামী ৭ মে আল শাবাব এবং ১২ মে আল হিলালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে রোনালদোর দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ৯ দলের সদস্যরা প্রতিনিধিত্ব করবেন সংসদে

1

ইরানের টিকে থাকার পরিকল্পনা

2

আলহাজ্ব মনজুর এলাহী'র উপরই তৃণমূলে আস্থা শিবপুরবাসীর দাবীর প

3

নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিস কী বলচ্ছে

4

না ফেরার দেশে ‘ইন্ডিয়ান আইডল’ জয়ী প্রশান্ত তামাং

5

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিলুপ্তির পথে খেজুরের রস।

6

ব্রাদার্সকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

7

চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার অভিযোগে দায়ের করা শতাধিক মামলার প

8

খিলগাঁওয়ে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

9

সাভারে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

10

হাদির ওপর হামলার ঘটনায় সিডনিতে প্রবাসীদের বিক্ষোভ

11

গ্যাস বিল পরিশোধে তিতাসের জরুরি সতর্কবার্তা

12

চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে হানারচর ইউনিয়নে মতবিনিম

13

দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু'

14

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যে ১৪ জন

15

ইইউ এর অনুসন্ধান অনুযায়ী নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক

16

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রক

17

সীমান্তবর্তী এলাকায় দখলদার ইসরায়েলের হামলা

18

আইসিসি জানিয়েছে বিশ্বকাপে মুস্তাফিজ থাকলে দলের নিরাপত্তা ঝু

19

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন বিএনপি নেতার নিজ বাড়িতে চুরি

20