NNTV
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীর কৃতি সন্তান সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. মো. জাহাঙ্গীর সরকার

নরসিংদীর রায়পুরার কৃতি সন্তান সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সাইন্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার। 

আজ  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১২ (১) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগের শর্তাবলীতে উল্লেখ করা হয়, তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ যেটি পূর্বে ঘটে, সেই সময় পর্যন্ত বহাল থাকবে।তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো: শাহ্ আলম সিরাজ। জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ম‍্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

1

রাতের আঁধারে অবৈধ মাটি কাটায় হাইমচরের নদী বাঁধে ৫০০ ফুট ভাঙন

2

যে দোয়া পাঠে রহমতের দরজা খুলে যায়

3

৭২ বাংলাদেশি আটক হয়েছে মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে

4

চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন

5

আজ দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে মেট্রো রেলের ঢাবি স্টেশন

6

চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে অগ্নিকাণ্ড

7

ভারতে বাংলাদেশের ভিসা পুনরায় চালু করলো ভারত সরকার

8

তারেক রহমানের আহ্বান: ছাত্রদল ও ছাত্রশিবিরকে ঐক্যবদ্ধভাবে কা

9

এবার ক্লাব ফুটবলে বড় পরিবর্তন আনছে ফিফা

10

জেনে নিন সকালে রসুন খাওয়ার উপকারিতা

11

প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দিবে নরেন্দ্র মোদি

12

যে রাত হাজার মাসের চেয়েও উত্তম

13

ডেইলি স্টারের সামনে নাজেহাল হলেন সাংবাদিক নূরুল কবীর

14

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মৃত্যু ৫ জনের

15

সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৫ ও জামায়াত পাচ্ছে ১৩

16

ইয়েমেনে স্থিতিশীলতা ফেরাতে আরব আমিরাতকে সরিয়ে নতুন কৌশলে সৌদ

17

সকালে মেথি ভেজানো পানি পানের যেসব উপকারিতা

18

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: আমীর খসরু

19

লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ: বাঘের গালিবাফ

20