NNTV
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় মৃত্যুর সংখ্যা ৩৫

ইরানে টানা ৯ দিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে দেশজুড়ে সহিংসতা ও প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। মানবাধিকার কর্মীদের দেওয়া তথ্যানুযায়ী, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এক প্রতিবেদনে জানিয়েছে যে, বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের ফলে এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২৯ জন বিক্ষোভকারী, ৪ জন শিশু এবং ইরানের নিরাপত্তা বাহিনীর ২ জন সদস্য রয়েছেন। ইরানের ভেতর থাকা বিস্তৃত কর্মী নেটওয়ার্কের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা হয়েছে, যা দেশটির অতীতের অস্থিরতার সময়েও নির্ভরযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছিল।

মানবাধিকার সংস্থা এইচআরএএনএ-র তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় আজনা, মারভদাশত ও কোরভেহ শহরে অন্তত ৭ জন বিক্ষোভকারীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বিক্ষোভে আহত হয়েছেন অন্তত ৬৪ জন, যাদের অধিকাংশের শরীরে পেলেট গান ও প্লাস্টিক বুলেটের আঘাত রয়েছে।

অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের দাবি অনুযায়ী, প্রায় ২৫০ জন পুলিশ সদস্য এবং স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের ৪৫ জন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু এলাকায় সরাসরি গুলি ব্যবহারের অভিযোগ উঠলেও দেশটির অন্তত ৮৮টি শহরের ২৫৭টির বেশি স্থানে বিক্ষোভ ও শ্রমিক ধর্মঘট অব্যাহত রয়েছে।


রয়টার্স জানিয়েছে, সপ্তাহজুড়েই মৃত্যু ও গ্রেপ্তারের খবর দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ও অধিকার আন্দোলনকারী গোষ্ঠীগুলো, তবে পরিসংখ্যান ভিন্ন ছিল। রয়টার্স এসব সংখ্যা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। ২০২২ সালে পুলিশের নিরাপত্তা হেফাজতে ২২ বছরের কুর্দি ইরানি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর দেখা দেওয়া গণবিক্ষোভের পর এটিই ইরানে সবচেয়ে বড় বিক্ষোভ। তবে এবার জনগণের অসন্তোষের ব্যাপারে দেশটি শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সুর তুলনামূলকভাবে অনেকটা নরম। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীকে বিক্ষোভকারীদের ‘প্রতিনিধিদের’ সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দিয়ে ‘সমস্যা সমাধানে’ পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুত্রের পর কন্যার বাবা হলেন পলাশ

1

সৌদি-সমর্থিত সরকারের অভিযানের ঘোষণা ইয়েমেনে আমিরাত-সমর্থিতদে

2

রাজধানীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

3

কুয়াকাটা সৈকতে যুব সদস্যদের পরিচ্ছন্নতা অভিযান

4

ইরান সংক্রান্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সেনাসমাব

5

ইরানের নেতা খামেনি নিহত

6

শ্বেতপত্র প্রকাশ করল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

7

সংসদে হবে শেষ সমাধান

8

নাটোরে পরিত্যক্ত বাড়ী থেকে যুবকের মরদেহ উদ্ধার

9

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলা

10

রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাটে ঢুকে মা-মেয়েকে হত্যা: যা দেখা

11

আজ মাদুরোকে তোলা হবে নিউইয়র্কের ফেডারেল আদালতে

12

দেশের ৯টি জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার প্রবণতা রয়েছে

13

এফএ কাপের তৃতীয় রাউন্ডে ৫–১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি

14

প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির

15

নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: আমিন উর রশিদ ইয়াছিন

16

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল তেলআবিব

17

গুলশানে বিএনপির ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার উদ্বোধন

18

ঈদের পূর্বে পাইলট প্রজেক্ট হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রম শ

19

আজ দুপুরে বসবে বিসিবির সভা, আলোচনা মুখ্য বিষয়

20