NNTV
প্রকাশ : Feb 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

দর্শকপ্রিয়তায় তুঙ্গে বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’


বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’ শুরু থেকেই দর্শকদের মন জয় করেছে এবং সম্প্রচার শুরুর পর দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে।

রান ঢাকার জীবনধারাকে কেন্দ্র করে নির্মিত এ নাটকটির পরিচালক জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসান এবং চিত্রনাট্য লিখেছেন বিদ্যুৎ রায়।

নাটকটিতে অভিনয় করেছেন যাহের আলভী, তন্ময় সোহেল, আইরিন সুলতানা, তিথি ইফতি, আব্দুল্লাহ রানা, রেশমী আহমেদ, সাবা সুম্মিতা, সিয়াম মৃধা, অন্যান্য ইসলাম, সামিহা, রকি খান, সাইকা আহমেদ, মুকিত জাকারিয়া, আশরাফুল আলম সোহাগ, আয়ান, মাসুদ মহিউদ্দিন, শহীদ উন নবী, জাবেদ গাজী, সাগর রহমান, মার্শাল, সিয়াম, নাসির, রাহি, আয়েশা নাফিজা, অনুভব, মেহেজাবিন, উপমা আহমেদসহ আরও অনেকে। নাটকটি প্রতি সপ্তাহে শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচারিত হচ্ছে।

নাটকের গল্প আবর্তিত হয়েছে পুরান ঢাকার এক মহল্লাকে ঘিরে। সেখানে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে চিরপ্রতিদ্বন্দ্বী মাসুম ও বাবুর মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। যদিও তারা একে অপরের সঙ্গে তর্ক-বিতর্কে জড়ায়, তবে সরাসরি সহিংসতায় যায় না। আড়ালে মাসুমকে ডাকা হয় ‘মুরগি মাসুম’ আর বাবুকে ‘বদনা বাবু’ নামে। মাসুমের ঘনিষ্ঠ সহযোগী ‘দুম্বা নাসির’ এবং বাবুর সহযোগী ‘উগান্ডা মানিক’। তাদের এই শত্রুতার সূত্রপাত পৈতৃক বিরোধ থেকে।

মাসুম ও বাবু দুজনেই সাবেক কাউন্সিলর বিজলীর দুই মেয়ে আদুরী ও ময়নাকে ভালোবাসে। মাসুমের ভালোবাসা আদুরীর প্রতি হলেও সে সহজে সাড়া দেয় না। অন্যদিকে বাবু ভালোবাসে ছোট বোন ময়নাকে, কিন্তু পারিবারিক নজরদারির কারণে সে সুযোগ পায় না। ফলে দুজনেই একে অপরের বিরুদ্ধে কুৎসা রটিয়ে পরিস্থিতি আরও জটিল করে তোলে, তৈরি হয় নানা মজার ঘটনা।

এদিকে মহল্লায় দীর্ঘদিন ধরে বসবাস করা সোবহান-শেলী দম্পতির সংসারেও নানা টানাপোড়েন। তাদের মেয়ে সূচনা স্পষ্টভাষী ও বদরাগী হলেও সে সহজ-সরল অন্তরকে ভালোবাসে। অপরদিকে তাদের ছেলে অনিক যুবরাজনীতিতে সক্রিয় এবং প্রেম-সম্পর্কে জড়ানো তার নিত্যদিনের বিষয়। তবে পাশের মহল্লার মেয়ে খেয়ার সঙ্গে সম্পর্কে জড়ালে সমস্যায় পড়ে অনিক, কারণ খেয়া মাসুমের খালাতো বোন। একই সময়ে সোবহানের বন্ধু আসাদ পাটোয়ারীর মেয়ে সেতুও অনিককে ভালোবাসতে শুরু করে।

আরও একটি ধারায় দেখা যায়, কুষ্টিয়া থেকে আসা ফারুক ও ফরিদপুরের ব্যবসায়ী শরিফ মহল্লার বাজারে ব্যবসা শুরু করে। তারা বুঝতে পারে, স্থানীয় নেতা বাবু-মাসুম ও যুবনেতা অনিক-ইমনের প্রভাব এখানে ব্যাপক। ফলে নিজেদের স্বার্থে কখনো এক পক্ষের, কখনো অন্য পক্ষের সঙ্গে হাত মিলিয়ে চলে তারা।

নানামুখী দ্বন্দ্ব, সম্পর্কের টানাপোড়েন ও মানবিক মূল্যবোধের গল্পে এগিয়ে চলে ‘মহল্লা’। শেষ পর্যন্ত সংঘাতের মধ্যেও মানবতার জয় এবং সম্পর্কের নতুন সম্ভাবনার দিক উন্মোচিত হয়—এই বার্তাই তুলে ধরেছে নাটকটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর কোরিয়ার সহায়তায় আন্তঃমহাদেশীয় মিসাইল তৈরিতে ইরান?

1

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু

2

যুদ্ধ থামাতে পুতিনকে খোলা চিঠি দিলো ইউক্রেনের প্রেসিডেন্ট জে

3

পশ্চিমবঙ্গে ৩৯ পাউন্ডের কেক কেটে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন

4

ঢাকাকে বিশ্বের সবচেয়ে দূষিত এলাকা ঘোষিত

5

ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য বাড়ানো হয়েছে

6

গ্রিনল্যান্ডে সামরিক প্লেন পাঠালেন ডোনাল্ড ট্রাম্প

7

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

8

পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান: যেগুলোর ব্যাখ্যা আজও অজানা

9

ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় নিহত কবিরের দাফন সম্পন্ন

10

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

11

মালদ্বীপের প্রেসিডেন্ট জানা‌লেন তারেক রহমানকে অভিনন্দন

12

আইভীর জামিন পাঁচ মামলায়

13

নারায়নগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

14

হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: এমানুয়েল ম্যাক্রোঁ

15

শেষ ওয়ানডেতে ডাক পেলেন পেসার তানজিম সাকিব

16

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু

17

কানাডায় আয়োজিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী

18

দেশে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা

19

নেপালে একীভূত হচ্ছে দুই দল রাজতন্ত্র ফেরাতে

20