NNTV
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরকে যে কথা বলেছেন নাহিদ

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের সঙ্গে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কর্নেল অলির এলডিপি। রোববার (২৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে একথা জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

তিনি নিজেদের জোটে নতুন দুই দলের অন্তর্ভূক্তির কথা উল্লেখ করে বলেন, 'এনসিপি আর আমাদের (জামায়াত) একটু আগে বৈঠক শেষ হয়েছে। তবে, তারা (এনসিপি) এই বৈঠকে আসার সময় এবং সুযোগ পাননি।'

জামায়াত আমির বলেন, 'এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন। তিনি তাদের সিদ্ধান্ত আমাদের অবহিত করেছেন। তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদের জানিয়ে দেবেন।'

জামায়াত আমির বলেন, তাদের আসন সমঝোতা প্রায় সম্পন্ন। সামান্য কিছু বিষয় রয়েছে, যেগুলো নমিনেশন ফাইল করার পর পরই আলাপ-আলোচনার ভিত্তি সুন্দরভাবে সমাধান করা সম্ভব হবে। 

ডা. শফিকুর রহমান বলেন, দুইটা দল একেবারে শেষ পর্যায়ে তাদের সাথে মিলিত হয়েছেন। আরও অনেক দল আগ্রহী ছিলেন।

বলেন, জোট প্রক্রিয়ায় এই মুহূর্তে অন্যদের সম্পৃক্ত করা খুবই দুরূহ। অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও তাদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। কিন্তু জাতীয় স্বার্থে তাদের সাথে নিয়ে কাজ করবে জামায়াত, এমনটা উল্লেখ করেন তিনি।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আরেকটি রেকর্ড গড়লেন রোনালদো

1

যেসব খাবার ফ্রিজে রাখবেন না

2

ইরানে ইন্টারনেট ব্লকিং অতিক্রম করল ১,০০০ ঘণ্টা

3

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

4

ব্রাসেলস সফরে সিনেমা ‘মাস্টার’ টিম

5

বাণিজ্যিকভাবে মাল্টা চাষ হচ্ছে নীলফামারীতে

6

ঝরছে 'কালো তেলমিশ্রিত' বৃষ্টি :ইরানে

7

জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

8

পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ, বাড়লো জরিমানা

9

প্রাচীন সভ্যতার অবদান: আধুনিক বিশ্বের ভিত্তি

10

পাকিস্তানে বিয়ে বাড়িতে বিস্ফোরণে বর-কনেসহ নিহত ৮

11

উপদেষ্টা শারমীন বলেছেন বাংলাদেশ এখন বদলে যাওয়ার পথে

12

মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

13

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর কারাগারে

14

নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান

15

যুক্তরাষ্ট্র চলতি বছরে বাতিল করলো ৮৫ হাজার ভিসা

16

৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের

17

২৪ ঘণ্টা শেষ, এখনও পাওয়া যায়নি শিশু সাজিদকে

18

কঠোর পরিশ্রমে ফাইনালে উঠেছি, কারো দয়ায় নয় : লিওনেল মেসি

19

বোয়ালখালীতে অগ্নিকাণ্ড, পুড়ল দোকান

20