NNTV
প্রকাশ : Jan 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

দু’সপ্তাহ আগে বিয়ে, এবার অস্ট্রেলিয়ান ওপেনে কামব্যাক করলেন ৪৫ বছর বয়সি ভেনাস উইলিয়ামস

৪৫ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে যাচ্ছেন ভেনাস উইলিয়ামস। শুক্রবার তাকে ওয়াইল্ডকার্ড দেয় টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এতে তিনি মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যামে খেলা সবচেয়ে বেশি বয়সী নারী খেলোয়াড় হয়ে যাচ্ছেন। আমেরিকান এই তারকা ২০২১ সালের পর প্রথমবার মেলবোর্ন পার্কের মূল ড্রতে নামবেন।

ভেনাস উইলিয়ামস অস্ট্রেলিয়ায় ফিরতে পেরে উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আমি অস্ট্রেলিয়ায় ফিরতে পেরে রোমাঞ্চিত এবং অস্ট্রেলিয়ান সামারে প্রতিযোগিতায় নামার অপেক্ষায় আছি।’ 

তিনি আরও বলেন, ‘ওখানে আমার অনেক দারুণ স্মৃতি আছে। আমার ক্যারিয়ারের জন্য এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় আবার ফিরতে পারার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’

ভেনাস অস্ট্রেলিয়ান ওপেনের একক ইভেন্টে ফাইনাল খেলেছেন দুইবার। ২০০৩ ও ২০১৭ সালে তিনি রানার্সআপ হন। উইম্বলডনে তিনি পাঁচবার চ্যাম্পিয়ন। ইউএস ওপেন জিতেছেন দুইবার। ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেনে তার শিরোপা চারটি।

এর আগে অস্ট্রেলিয়ান ওপেনে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ড ছিল জাপানের কিমিকো দাতের। তিনি ২০১৫ সালে ৪৪ বছর বয়সে প্রথম রাউন্ডে হেরে যান। এবার সেই রেকর্ড ভাঙতে যাচ্ছেন ভেনাস।

আগামী ১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অস্ট্রেলিয়ান ওপেন। এর আগে প্রস্তুতির অংশ হিসেবে আগামী সপ্তাহে অকল্যান্ড ক্লাসিকে খেলবেন ভেনাস উইলিয়ামস। ১৬ মাস বিরতির পর তিনি গত বছর ইউএস ওপেনে টেনিসে ফেরেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে ৮,৭৭০টি ভোটকেন্দ্র চিহ্নিত অতি ঝুঁকিপূর্ণ হিসেবে

1

শেয়ারবাজার ও অর্থনীতিতে আসছে বড় পরিবর্তন: অর্থমন্ত্রী

2

নিয়মিত বাদাম খেলে কমতে পারে কোলন ক্যান্সারের ঝুঁকি

3

থালাপতি বিজয়ের শেষ সিনেমা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

4

শিগগিরই আসছে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি

5

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

6

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচনে অংশ নেবেন না

7

পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ, বাড়লো জরিমানা

8

যশোরের কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির আত্ম

9

চীন ও পানামা উত্তেজনা বিরাজ করছে,বন্দরের চুক্তি বাতিল ঘিরে।

10

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

11

খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের শোক

12

চুয়াডাঙ্গায় স্থানীয়রা জব্দ করে ২০ বস্তা সার

13

মালদ্বীপকে হারিয়ে সাফ উইমেন’স ফুটসালের প্রথম শিরোপা জিতলো বা

14

চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে : কুমিল্লা-৪ (দেবিদ্ব

15

ইরানের আরও ১ নারী ফুটবলার অস্ট্রেলিয়ার আশ্রয় ছেড়ে বাড়ির পথে

16

পেরোলো ২৮ ঘণ্টা, ৪৫ ফুট গভীরেও মেলেনি সাজিদের সন্ধান

17

‘হত্যা করা হবে খামেনির উত্তরসূরি,হুঁশিয়ারি বার্তা’

18

শাজাহানপুরে ছুরিকাঘাতে একজন নারী আহত

19

গণভোট অধ্যাদেশ নিয়ে তীব্র বিরোধ,কঠিন পরীক্ষায় সংসদ

20