NNTV
প্রকাশ : Feb 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাতিয়ায় সন্ত্রাসী হামলায় বিটিভির সাংবাদিক সহ আহত ৩০ জন

বৃহস্পতিবার  সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের বাহিরে এই হামলার ঘটনা ঘটে। এর মধ্যে চরঈম্বর বাংলা বাজার কেন্দ্রে পরিদর্শন শেষে আসার পথে হান্নান মাসুদের গাড়ী বহরে থাকা  বিটিভির রিপোটার মিরাজ উদ্দিনের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। তারা মিরাজের মাথায় ও পিঠে কুপিয়ে জখম করে। এসময় তারা মিরাজের সাথে থাকা সাকিব নামে এক মোটরসাইকেল চালককে ও পিঠিয়ে আহত করে।

এছাড়া একই ঘটনা ঘটেছে পৌরসভার তিন নং ওয়ার্ডের ওচখালী বাজারে।  এই কেন্দ্রে হান্নান মাসুদ এর সমর্থক আব্দুল কাদের ও তার ছেলে মো: ফয়সালের উপর হামলার ঘটনা ঘটেছে। আবদুল কাদের অভিযোগ করে বলেন হামলাকারীরা সবাই বিএনপির প্রার্থী মাহবুবের শামীমের সমর্থক।
এছাড়া হামলার ঘটনা ঘটেছে বুড়িরচর, জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নে।

 উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার মানছুর উদ্দিন জানান, সকাল থেকে হাসপাতালে ৩০ জনের মতো লোক এসেছে। এদের মধ্যে চারজন ভর্তি আছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।

হাসপাতালে ভর্তি হওয়া কর্মী সমর্থকদের দেখতে আসেন হান্নান মাসুদ এর স্ত্রী শ্যমলী সুলতানা জেদনী। তিনি আহত রোগীদের খোজ খবর নেন। তাদের চিকিৎসার  ব্যবস্থা করেন। এই সময় তিনি বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের হামলায় উদ্বেগ প্রকাশ করেন।  এই বিষয়ে পরে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে বলে জানান তিনি।

এই বিষয়ে হাতিয় উপজেলা এনসিপির আহবায়ক শামছুল তিব্রিজ জানান, বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাদা দেওয়া হচ্ছে। অনেক জায়গায় এনসিপির কর্মীদের উপর হামলা করা হয়েছে।  অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। যানবাহন না থাকার কারনে অনেক লোককে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এসব বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে।

এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, কয়েকটি জায়গায় হামলা হয়েছে বলে তিনি শুনেছেণ। তিনি নিজেও নির্বাচনের দায়িত্বে ব্যাস্ত সময় পার করছেণ। পরবর্তীতে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া   প্রতিনিধি


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদনপুরে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অ

1

নরসিংদীতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশ

2

মিয়ানমারে মধ্যরাতে মৃদু ভূমিকম্প অনুভূত

3

ঈদের ছুটি কাটিয়ে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

4

বাংলাদেশে শিশুদের ওপর বর্বরতায় ইউনিসেফের উদ্বেগ প্রকাশ

5

শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় ট্রাম্পের চেয়েও এগিয়ে তার

6

নতুন নিয়ম আইপিএলের নিলামে

7

প্রধানমন্ত্রী তারেক রহমান দিলেন একুশে পদক

8

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা একইদিনে হবে চ্যালেঞ্জ

9

রাজধানীর মতিঝিলে চোর সন্দেহে অজ্ঞাত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, কম্পনমাত্রা ৬.২

12

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

13

বিজ্ঞাপন যুক্ত হচ্ছে না চ্যাটজিপিটিতে, জানাল ওপেনএআই

14

লেবাননে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

15

হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করায় ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ট্

16

জামায়াত জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন, একক নির্বাচনের ঘ

17

স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের কৃতী শিক্ষার্থী সংবর্ধন

18

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির কারণে তিন টার্মিনালে বন্ধ জাহাজ

19

আগামী ২৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

20