NNTV
প্রকাশ : Dec 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

১২ দলীয় জোট ডেকেছে জরুরি সংবাদ সম্মেলন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট। আগামী সোমবার (৮ ডিসেম্বর) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) ১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের খিলগাঁও কার্যালয়ে আগামী নির্বাচন ও যুগপৎ আন্দোলনের সঙ্গী বিএনপির ঘোষিত ২৭২টি মনোনয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে সংবাদ সম্মেলনের কথা জানানো হয়।

নেতারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন ও সরকার গঠনের যে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছিলেন এই ২৭২টি আসনে মনোনয়ন ঘোষণার মাধ্যমে প্রতিশ্রুতির বরখেলাপ করা হয়েছে। এ বিষয়ে ভবিষ্যৎ রাজনীতি ও করণীয় সম্পর্কে আগামী সোমবার ৮ ডিসেম্বর এক জরুরি সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট বক্তব্য প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনের স্থান ও সময় কালই (৬ ডিসেম্বর) ঘোষণা করা হবে। সভাশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার, জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটু ও সিনিয়ার ভাইস চেয়ারম্যান এম এ বাসার, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপির) চেয়ারম্যান ফিরোজ মো. লিটন, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান, মহাসচিব ইমরুল কায়েস, বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব সারোয়ার আলম, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের যুগ্ম মহাসচিব ইলিয়াস হোসেনসহ জোট নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের তাড়া: হরমুজ প্রণালিতে মার্কিন পতাকাবাহী তেল ট্যাংকার

1

নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি

2

রায়পুরায় এ কে ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগ

3

হামদ ও নাত প্রতিযোগিতায় প্রথম স্থান বিজয়ীকে পুরস্কার বিতরণ

4

থালাপতি বিজয়ের শেষ সিনেমা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

5

সৌদি-সমর্থিত সরকারের অভিযানের ঘোষণা ইয়েমেনে আমিরাত-সমর্থিতদে

6

ইইউ যুদ্ধ চালিয়ে যেতে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দেবে ইউক্রেনকে

7

ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বেতন নির্ধারণের সিদ্ধান্ত সরকারের

8

তারেক রহমান ২০ বছর পর আজ পা রাখবেন সিরাজগঞ্জে

9

১ ট্রিলিয়ন ডলারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়াল

10

তরুনদের তারেক রহমান বললেন ‘স্যার’ না ডেকে ‘ভাইয়া’বলুন

11

ইরানের প্রেসিডেন্ট মাসুদ হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে

12

টেকনাফে তাপমাত্রা গড়ে ৩১ ডিগ্রির বেড়েছে

13

এলপিজির তীব্র সংকট নিরসনে আমদানির উদ্যোগ নিচ্ছে বিপিসি

14

এ আর রহমান প্রথমবার বড় পর্দায়, প্রভুদেবার সঙ্গে ‘মুনওয়াক’

15

সৌদিসহ আঞ্চলিক নেতাদের সঙ্গে ফোনালাপ করলেন আব্বাস আরগচি

16

যুক্তরাষ্ট্র দেবে না ভিসা যদি গর্ভে সন্তান থাকে

17

বাজারদরে স্বস্তির ইঙ্গিত, কমছে দামের চাপ

18

নিউজিল্যান্ডের পরিকল্পনা: ২০৫০ সালের মধ্যে কয়েক মিলিয়ন বিড়াল

19

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

20