NNTV
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কায় সমর্থনে গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি, লেখক ও শিক্ষক নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন কাস্তে মার্কায় সমর্থন ও ভোট প্রার্থনায় গণসংযোগে নেমেছেন।

১১ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি শহরের হকার্স মার্কেট এলাকার ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, “৭১-এর স্বপ্ন আজও পূরণ হয়নি। প্রতি বছর দেশের লক্ষ লক্ষ যুবক বেকার তালিকায় যুক্ত হচ্ছে। বেকার বা কর্মহীন মানুষের জন্য কোনো সরকারই কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। দেশের প্রধান সমস্যাগুলোর অন্যতম হচ্ছে বেকারত্ব ও সম্পদের অসম বণ্টন। এর ফলে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন হয়নি, শ্রম শোষণ কমেনি। তাই শ্রমিক শ্রেণির ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তরুণ-যুবদের জীবনমানের নিশ্চয়তার জন্য কমিউনিস্ট পার্টির ক্ষমতায়ন ছাড়া বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “এ দেশের সাধারণ মানুষ গত ৫৪ বছর যাদেরকে ভোট দিয়েছেন, তাতে জনগণের কল্যাণ হয়নি। মানুষের অর্থনৈতিক মুক্তি আসেনি। তাই কাস্তে মার্কায় ভোট দিয়ে চাঁদপুর-৩ এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ সৃষ্টি করুন, যাতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জাতীয় সংসদে প্রস্তাব তুলতে পারি। মানুষ বারবার প্রতারণা থেকে মুক্তি পেতে চাইলে কাস্তে মার্কায় ভোট দেওয়া ছাড়া আর কোনো পথ নেই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় আসলে কী ঘটেছিল ?

1

যেসব অভ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

2

রাজধানীর ধানমন্ডি থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার

3

মালয়েশিয়ান কনটেন্ট ক্রিয়েটর সাফওয়ান নাজরির বিস্ফোরক দাবি

4

আজকের বাজারে স্বর্ণের দাম

5

গুরুতর অসুস্থ কারিনাকে উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে স্থানান

6

দেশের ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

7

ভারতের পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের আক্রমন

8

ঢাকার বিজয়ী আসনে আছে কারা কারা

9

উন্মুক্ত করে দেয়া হয়েছে খালেদা জিয়ার সমাধিস্থল

10

রায়পুরায় এ কে ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগ

11

ইরানের সঙ্গে যেকোনো চুক্তিই ‘ভালো চুক্তি’ হবে: পিট হেগসেথ

12

নির্বাচন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানাল

13

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

14

২০২৬ সালে বিয়ের আগেই হানিয়ার বিচ্ছেদ হবে

15

গাজীপুর সদর থানায় পুলিশের সাঁড়াশি অভিযান: এক দিনেই গ্রেফতার

16

নারায়ণগঞ্জে র‍্যাবের ওপর রক্তক্ষয়ী হামলা: নেপথ্যে ইসদাইর ও গ

17

মোনালিসা উচ্ছ্বসিত নতুন দায়িত্বে

18

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখ

19

বাংলাদেশের তিন সিনেমা যাচ্ছে রটারড্যামে

20