NNTV
প্রকাশ : May 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেহেরপুরে অনলাইন ক্যাসিনো চক্রের এজেন্ট গ্রেফতার

মেহেরপুরে অনলাইন ক্যাসিনো ও অবৈধ ই-ট্রানজেকশন চক্রের বিরুদ্ধে চলমান অভিযানে আরো এক এজেন্টকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মাসুদ রানা (৪০) দীর্ঘদিন আত্মগোপনে ছিলো। 

মাসুদ রানা মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে ও কোমরপুর বাজারে ‘রোজ ফ্যাশন’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোরশেদ চৌধুরীর নেতৃত্বে ‘রোজ ফ্যাশন’ ঘেরাও করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, গত ২৪ ফেব্রুয়ারি অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ ই-ট্রানজেকশনের অভিযোগে মুজিবনগর থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় প্রথমে ১৬ জনের নাম উল্লেখ করা হলেও তদন্তে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ। মামলার ১১ নম্বর এজাহারভুক্ত আসামি মাসুদ রানা দীর্ঘদিন ধরেই গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। তবে গোপনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসা-যাওয়া করতেন বলে তথ্য পায় ডিবি পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার (১১ মে) দুপুরে কোমরপুর বাজারে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। 

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে সাইবার সুরক্ষা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্টে অনলাইন ক্যাসিনো পরিচালনা বা জুয়া সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে নতুন মামলা করা হবে।” তিনি আরও জানান, মঙ্গলবার (১২ মে) আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রশিদ খান হলেন ছেলে সন্তানের পিতা

1

আইসিসি জানিয়েছে বিশ্বকাপে মুস্তাফিজ থাকলে দলের নিরাপত্তা ঝু

2

আবারও বাড়ছে তেলের দাম

3

ইরানে স্টারলিংক ব্যবহারেও মৃত্যুদণ্ডের ঝুঁকি

4

ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না : ট্রাম্প

5

জেনে নিন কাঁচা রসুন খাওয়ার উপকারিতা

6

ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

7

তেহরানের একাধিক স্থানে বিকট শব্দের বিস্ফোরণ

8

সরকারি তোলারাম কলেজে জাতীয় ছাত্রশক্তির সদস্য সংগ্রহ কর্মসূচি

9

হাসনাত আবদুল্লাহর ভোটকেন্দ্রের মতামত

10

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

11

ফেসবুক পোস্টে কীসের ইঙ্গিত দিলেন মাহফুজ?

12

লক্ষ্মীপুরে ছয়টি অবৈধ ভোটের সিলসহ এক ব্যক্তি গ্রেপ্তার

13

হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

14

আপনার জি-মেইল সুরক্ষিত রাখবেন যেভাবে

15

বিএসএফ গুলি করে হত্যা করল বাংলাদেশি যুবককে

16

ইউক্রেন হামলা করেছে রাশিয়ার সাবমেরিনে

17

কুষ্টিয়ার কুমারখালীতে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ

18

গর্ভের শিশুর লিঙ্গ শনাক্ত করা যাবে না: হাইকোর্টের রায়

19

রাজধানীর উত্তরায় বিভিন্ন অপরাধে ৪৩ জন গ্রেফতার

20