NNTV
প্রকাশ : Feb 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ভারতের স্বস্তি -টি-টোয়েন্টি

সব জল্পনা ও অনিশ্চয়তা কাটিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর এই প্রতীক্ষিত ম্যাচ আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হবে।

পাকিস্তান সরকারের সিদ্ধান্তের পর সোমবার সকালে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিসিসিআই। পরিস্থিতির ইতিবাচক সমাধানে আইসিসির মধ্যস্থতাকে সাধুবাদ জানিয়েছেন বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শুক্লা বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে আইসিসি উদ্যোগ নিয়ে লাহোরে বিসিবি ও পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনা করে একটি চমৎকার ও বন্ধুত্বপূর্ণ সমাধান বের করেছে। এখানে ক্রিকেটকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।’

গতকাল মধ্যরাতের কিছু আগে পাকিস্তান সরকারের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে জানানো হয়, বন্ধুদেশগুলোর অনুরোধ এবং ক্রিকেটের মর্যাদা রক্ষার স্বার্থে ভারত-পাকিস্তান ম্যাচ খেলতে রাজি হয়েছে তারা। এর মধ্য দিয়ে সপ্তাহজুড়ে চলা টানটান উত্তেজনার অবসান ঘটে।

এর আগে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার। তবে আইসিসির ডেপুটি চেয়ারম্যান রববার লাহোরে গিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে বৈঠক করলে পরিস্থিতির পরিবর্তন হয় এবং সব পক্ষ সমঝোতায় পৌঁছায়।

পুরো প্রক্রিয়ায় আইসিসির ভূমিকার প্রশংসা করে রাজীব শুক্লা আরও বলেন, ‘পুরো কৃতিত্ব আইসিসির। তারা সবাইকে আলোচনার টেবিলে এনে সমস্যার সমাধান করেছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ম্যাচ অনুষ্ঠিত হওয়াটাই আমাদের সবার জন্য সবচেয়ে বড় সুসংবাদ।’

পরে বিসিসিআই সহসভাপতি নিজের ফেসবুক ও এক্স অ্যাকাউন্টে এ বিষয়ে দেওয়া বক্তব্যের ভিডিও শেয়ার করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

1

কোন দল কোথায় নির্বাচনী প্রচারণা চালাবে

2

যুক্তরাজ্যে কন্যাভ্রূণ হত্যায় শীর্ষে ভারতীয়রা

3

ঝিনাইদহে ভোট চাওয়ার নাম করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

4

পঞ্চগড়ে নিখোঁজ কলেজছাত্রীর মরদেহ মিলল পুকুরে তিন দিন পর

5

চীনা প্রতিষ্ঠান চালু করলো বিশ্বের দীর্ঘতম ফ্লাইট

6

শোয়েব আখতার আজ ঢাকায় আসছেন

7

কুমিল্লায় ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন

8

ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান

9

প্রো-অ্যাক্টিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেডের ১৫তম বার্

10

খালেদা জিয়ার অবদান দেশের মানুষ মনে রাখবে: মাশরাফী

11

সারা দেশে ৮,৭৭০টি ভোটকেন্দ্র চিহ্নিত অতি ঝুঁকিপূর্ণ হিসেবে

12

ইরানে ২ হাজার স্থানে হামলা চালিয়ে ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্

13

চট্টগ্রামে স্থগিত হয়েছে ভারতীয় ভিসা

14

বিজয়-রাশমিকার বিয়ে আজ

15

এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণের খনি মিলল চীনে

16

উন্মুক্ত করে দেয়া হয়েছে খালেদা জিয়ার সমাধিস্থল

17

নির্বাচনের আগে মার্কিন নাগরিকত্ব ছাড়লেন শামা ওবায়েদ

18

দাবানলে পুড়ছে নাগাল্যান্ডের জুকো উপত্যকা

19

রোজার পদবি থেকে উধাও ‘খান’

20